হালফিলের বলিউডি ছবিতে গানের রিমেক ইন্ডাস্ট্রির চেনা ছবি। সুপারস্টার সলমন খানের (Salman Khan) বেশ কয়েকটি হিট গানের নতুন সংস্করণ নিজের ছবিতে ব্যবহার করেছেন বরুণ ধওয়ান (Varun Dhawan)। আসন্ন ছবি ‘ইয়ে জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-তেও আরও একবার ভাইজানের সিনেমার ‘আইকনিক হিট’ গানের রিমেক ভার্শন ব্যবহার করা হয়েছে। পূজা হেগড়ে ও ম্রুণাল ঠাকুর ও বরুণ অভিনীত বলিউডের এই আপকামিং ছবিতেও ফিরেছে নয়ের দশকের নস্ট্যালজিয়া। তবে নতুনভাবে নতুন রূপে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত হিট ছবি ‘বিবি নম্বর ওয়ান’-এর সেই গান ‘চুনারি চুনারি’ আজও লোকমুখে ফেরে। এবার লেটেস্ট ভার্শন দর্শক মনে কতটা প্রভাব ফেলে সেটা তো সময় বলবে। তবে তার আগে এই গান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
‘বিবি নম্বর ওয়ান’-এর প্রযোজক বিনা অনুমতিতে গানের পুনর্ব্যবহারে ক্ষোভপ্রকাশ করেছেন। বিষয়টিকে আর্থিক নয় বরং নৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি ডেভিড ধাওয়ানের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তবে সলমন কিন্তু, জটিলতাকে দূরে রেখে খোশ মেজাজেই নজর কেড়েছেন। প্রসঙ্গত, শনিবার মুম্বইয়ের পিভিআর আইনক্সে ‘ডেভিড ধাওয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর আয়োজন করা হয়েছিল। সেখানে ডেভিডের দীর্ঘ চলচ্চিত্র জীবনের সাফল্য উদযাপিত হয়েছে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছেলে বরুণ ধাওয়ান। তবে সকলের মাঝে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন ভাইজান।
আরও পড়ুন:

চেনা ছন্দে সদাহাস্য অবতারেই উপস্থিত পাপারাজ্জিদের লেন্সবন্দি সলমন। রসবোধ ও আকর্ষণীয় উপস্থিতি দিয়ে সকলের মন জয় করে নেন। গনের রিমেক নিয়ে আপত্তি না করে বরং মজার ছলে বরুণকে বলেছেন, “আমার সিনেমার আরও একটা গান নিয়ে নিল!” এই মন্তব্য শুনে বরুণ হেসে ফেলেন এবং লাজুক মুখে বলেন, “ভাই দয়া করে আর না।” সলমনের গুঁতোয় লাজে রাঙা বরুণের মুখ। সলমনের গানের রিমেক ভার্শন ব্যবহার প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, এর আগে ‘চলতি হ্যায় ক্যায়া ন সে বারা’, ‘উঁচি হ্যায় বিল্ডিং’-এর নতুন সংস্করণ শোনা গিয়েছে বরুণের সিনেমায়। এবার সেই তালিকার নয়া সংযোজন ‘চুনারি চুনারি’।

সামাজিকমাধ্যমে সেই মজার মুহূর্ত ভাইরাল হতেই দেখা যায়, বাবা ছেলের সঙ্গে হাসি-মজায় মেতেছেন সলমান। আলোকচিত্রীদের আবদারে তিনজন একসঙ্গে পোজও দেন। গান ব্যবহার নিয়ে তৈরি বিতর্ক যাতে ছবিকে কোনওভাবে প্রভাবিত না করতে পারে সেই বিষয়টি খেয়াল রাখছেন প্রযোজক। সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই বার্তাই দিয়েছেন রমেশ তৌরানি।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝড়ের তাণ্ডবে বেসামাল ডিঙি, ভাগীরথীতে তলিয়ে মৃত্যু মহিলার
-
‘পনেরো জন তালিবান, আমি একা মেয়ে!’ আফগানিস্তানের সোলো ট্রিপে আশ্চর্য অভিজ্ঞতা ইনফ্লুয়েন্সারের
-
এআই দিয়ে মায়ের ছবি বিকৃত করে ব্ল্যাকমেল! অন্ডালে রহস্যমৃত্যু কিশোরের
-
যুদ্ধ থামাতে ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি, তার মধ্যেই মস্কোর তৈল শোধনাগার উড়িয়ে দিল ইউক্রেন
-
শকুন্তলাকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, সুদিন ফেরার আশায় পরিবার