সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কাশ্মীর আর ভূস্বর্গ নেই, নরকে পরিণত হয়েছে।” ঠিক এই ভাষাতেই পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সমালোচনা করেছিলেন সলমন। আর এবার ওই হামলার নৃশংসতার যন্ত্রণায় বড় সিদ্ধান্ত নিলেন ভাইজান। বিলেতের মাটিতে আপাতত স্থগিত ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’। ইনস্টাগ্রামে নিজে সেই সিদ্ধান্তের কথা জানান।
আগামী ৪ মে ম্যাঞ্চেস্টার এবং ৫ মে লন্ডনে ছিল ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’। সলমন খান ছাড়া ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, কৃতী শ্যানন, সুনীল গ্রোভারের। সোমবার ওই অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তের কথা জানান সলমন খান। তিনি লেখেন, “কাশ্মীরের নৃশংস ঘটনায় আমরা শোকে বিহ্বল। তাই আগামী ৪ ও ৫ মে ম্যাঞ্চেস্টার এবং লন্ডনের ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ স্থগিতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি অনুরাগীরা এই অনুষ্ঠানের জন্য ঠিক কতটা অপেক্ষায়। তা সত্ত্বেও আমরা অনুভব করেছি এই শোকের সময় অনুষ্ঠান স্থগিত করা ঠিক কতটা প্রয়োজন। আশা করি এই সিদ্ধান্তে অনুরাগীদের পাশে পাব।” এই অনুষ্ঠানটি কবে হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে এখনই কিছু জানানো হয়নি। তবে খুব শীঘ্র অনুষ্ঠানে পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হবে বলেই ইনস্টাগ্রাম পোস্টে জানান সলমন।
View this post on Instagram
প্রসঙ্গত, কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই আকর্ষণ করে পর্যটকদের। বিশেষত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত উপত্যকায় ভরা পর্যটনের মরসুম হিসাবে ধরা হয়। তাই সেখানে হাজার হাজার পর্যটক ভিড়ও জমিয়েছেন। এই আবহে গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা হয়। প্রাণ হারান ২৬ জন। তাঁদের মধ্যে একজন কাশ্মীরি। বাকিরা পর্যটক। নিরীহ মানুষের প্রাণহানিতে ক্ষোভে ফুঁসছেন সকলে। পহেলগাঁও হামলায় পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার হাত দেখছে নয়াদিল্লি। পাকিস্তানের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দিয়েছে ভারত। বাতিল করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন