তারকাদের ব্যক্তিগতজীবনের খবর জানতে সদা আগ্রহী সাধারণ মানুষ। আর সেটা যদি হয় সলমন খান (Salman Khan) তাহলে তো আর কোনও কথাই নেই। ভাইজানকে নিয়ে বছরভর অত্যুৎসাহী সলমনের অনুরাগীরা। ‘আমাজন প্রাইম ভিডিও’র পপুলার শো ‘অ্যালাইন্স’-এর লেটেস্ট প্রোমো প্রকাশ্যে আসতেই ভাইজান ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ একেবারে ঊর্ধ্বমুখী।
এই শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সুপারস্টার সলমন খান। প্রতিযোগীদের উদ্ভুদ্ধ করতে আর ভাই সোহেল খানকে অনুপ্রাণিত করতেই শোয়ে আসছেন সলমন। ব্যক্তিগতজীবনের গোপন তথ্য নিজেই ফাঁস করবেন। সেই ইঙ্গিতই রয়েছে প্রোমোতে। কোন ঘটনা খোলসা করবেন ভাইজান?
আরও পড়ুন:
‘অ্যালাইন্স’-এর প্রোমো অনুযায়ী জেল জীবনের সেই অন্ধকারাচ্ছন্ন দিনের ভয়াবহ স্মৃতিচারণ করবেন সলমন। কোনও বিষয়ে বিশেষ রাখঢাক করেন না। সলমনের জীবন যেন খোলা বইয়ের পাতার মতো! কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় যখন কারাবাস করেছিলেন সেসময়ের অভিজ্ঞতা ভাগ করে বলেন, “অনেক বছর আগে যখন আমি জেলে গিয়েছিলাম তখন আমাদের সামনে লোহার শিক ছিল। খুব ছোট একটি জায়গায় প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন থাকত। এতগুলো মানুষের ব্যবহারের জন্য ছিল মাত্র একটাই শৌচালয়। ভারতীয় স্টাইলের কমোড, সেখানে ছিল টিকটিকির উপদ্রব। তার থেকেও খারাপ পরিস্থিতি ছিল যখন উপচে পড়া নোংরায় পা ডুবে যেত।”
Sohail Khan & all the housemates are visibly emotional as #SalmanKhan opens up about the hardships & difficult moments he went through during his time in jail. The way Bhai describes everything is deeply moving, leaving everyone emotional & silent #Alliance…
— Sohail. (@BeingSohail__) August 3, 2026
কারাগারের শৌচালয়ের করুণ পরিণতির বিবরণ এর আগেও দিয়েছেন সলমন। ২০০৮ সালে ‘অন দ্য কাউচ উইথ কোয়েল’ অনুষ্ঠানে বলেছিলেন, “আমি তখন শান্ত স্বভাবের ছিলাম। শৌচালয় আর ডাস্টবিনই ছিল আমার একমাত্র চিন্তা।”

জেলজীবনের পাশাপাশি ‘অ্যালাইন্স’-এ উপস্থিত হয়ে সোহেল আর সীমার বিবাহবিচ্ছেদ নিয়েও কথা বলেন সলমন। সোহেলের সঙ্গে কথা বলার সময় অস্বাভাবিক ওজন হ্রাসের নেপথ্য কাহিনিও শেয়ার করেন। স্বইচ্ছেতেই ১৬ কেজি ওজন কমিয়েছেন। তাই উদ্বেগের কোনও কারণ নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুরে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের
-
ব্যর্থ হলেও মার্কশিটে লেখা থাকবে না ‘ফেল’ শব্দটি, পড়ুয়াদের মনোবল বাড়াতে নয়া ভাবনা বিহার সরকারের
-
বাইকের পিছনে ধাওয়া দুষ্কৃতীদের! ভোটমুখী পাঞ্জাবে আপ নেতাকে গুলি করে ‘খুন’
-
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের, যাদবপুরে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চাইল কংগ্রেস