কৃষ্ণসার হরিণ হত্যা মামলার মাঝেই ‘কালা হিরণ’ ছবির প্রচার ও মুক্তি আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন সুপারস্টার সলমন খান (Salman Khan)। এমতাবস্থায় সলমনের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তিতে ফের অনিশ্চয়তা। লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, ছাব্বিশে সম্ভবত প্রেক্ষাগৃহের আলো দেখবে না সলমনের ‘মাতৃভূমি’। তাহলে আর কবে!
একাধিক সর্বভারতীয় সংবাদমধ্যমের দাবি, ছবির কিছু অংশ নিয়ে আপত্তি তুলেছে প্রতিরক্ষা মন্ত্রক। বিশেষ করে চিনের নাম উল্লেখ নিয়েই তৈরি হয়েছে জটিলতা। এর আগে কখনও বেজিংয়ের আপত্তি তো কখনও সিনেমার নাম বদলের মতো নানাবিধ কারণে বারবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে ‘মাতৃভূমি’। যতক্ষণ পর্যন্ত সমস্ত জট কাটছে ততক্ষণ পর্যন্ত ছবির নির্মাতারা মুক্তির চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করতে পারছেন না।
আরও পড়ুন:

মুক্তি পিছিয়ে ২০২৭-এ দর্শকের দরবারে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ আসতে পারে বলে আ্রশাবাদী নির্মাতারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সমস্যাগুলো চিরতরে নির্মূল হয়নি। সব মিটে গেলেও ছবি মুক্তির জন্য উপযুক্ত সময় নির্ধারণ করা কঠিন। কারণ বছরের বেশিরভাগ বড় রিলিজ স্লট ইতিমধ্যেই নির্ধারিত।
অনেক সময় বহু অভিনেতা-প্রযোজক অন্য ছবি মুক্তির তারিখে হস্তক্ষেপ করলেই সলমন ব্যতিক্রম। তিনি ছবি নিয়ে সংঘাত এড়িয়ে চলায় বিশ্বাসী। একইদিনে ছবি মুক্তি পেলে সেটা হয় সম্পূর্ণ আলোচনা সাপেক্ষ। বলিউডের একাধিক সূত্রের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের দশেরাতে সম্ভাব্য মুক্তির সময় হতে পারে।

ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্র বলছে, এ বছর দশেরা পড়েছে ২০ অক্টোবর, মঙ্গলবার। তার আগের দিন সাধারণত বড় ছুটির আবহই থাকে। ফলে বক্স অফিসে ভালো সাড়া মেলে। তাই ‘মাতৃভূমি’ সেসময় মুক্তি পেলে দর্শক হালকা মেজাজে হলমুখী হতে পারবে। অন্যদিকে আরও একটি বিগ বাজেটের ছবি ‘রামায়ণ’ মুক্তির দিন নভেম্বরের পরিবর্তে অক্টোবরে হওয়ার কানাঘুষো শোনা যাচ্ছে। তাই ‘মাতৃভূমি’ বক্স অফিসে ভালো সাড়া ফেলার একটা প্রবল সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খারাপ আবহাওয়ায় ইলিশ ধরতে যাওয়াই কাল, ফের বঙ্গোপসাগরে ডুবল ট্রলার!
-
‘স্পর্শকাতর’ ভোজশালায় নমাজে না সুপ্রিম কোর্টের, মুসলিম পক্ষের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
-
বৃষ্টি হলেই ঘর স্যাঁতস্যাঁতে, পোকামাকড়ের বাড়বাড়ন্ত? লেবু-লবঙ্গেই লুকিয়ে সমাধান
-
‘বাম জমানায় অন্যায় হয়েছে’, বাংলায় তসলিমাকে স্বাগত শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ বাংলার সারস্বত সমাজের
-
নবাবভূমি থেকে নিউজিল্যান্ডে পাড়ি জগন্নাথের, পূজিত হবেন ইসকন মন্দিরে