Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Salman Khan

বাড়িতেও নিরাপদ নন সলমন! একান্ত মুহূর্তের ভিডিও ফাঁস হতেই ঘনাল বিতর্ক, কেন ক্ষুব্ধ ভক্তরাও?

আসলে বিগত দু' বছর ধরেই খুনের হুমকিতে জেরবার সলমন। সেকারণেই আরও উদ্বেগ বেড়েছে তাঁর ভক্তমহলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:৩০

options
link
বাড়িতেও নিরাপদ নন সলমন! একান্ত মুহূর্তের ভিডিও ফাঁস হতেই ঘনাল বিতর্ক, কেন ক্ষুব্ধ ভক্তরাও? zoom
সলমনের বাংলোয় কর্তব্যরত পুলিশকর্মীর আচমকা মৃত্যু!
Advertisement

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সলমন খানের (Salman Khan)! দিন কয়েক আগেই একাকীত্ব যাপনের কথা বলে ভক্তদের উদ্বেগ বাড়িয়েছিলেন। এরপরই ছবিশিকারীদের উপর মেজাজ হারিয়ে ‘জেলে ঢোকানো’র চ্যালেঞ্জ ছোড়েন! আবার সপ্তাহের পয়লা দিনে সোমবারই নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছিলেন। যদিও সোশাল পাড়ায় ‘ঘর ওয়াপসি’ হয়েছে, তবে এসবের মাঝেই এবার নতুন বিপাকে ভাইজান। নিজের বাড়িতেই কিনা নিরাপদে নেই বলিউড সুপারস্টার! এককথায়, সময়টা মোটেই ভালো যাচ্ছে না সলমন খানের।

Salman Khan Bodyguard Claims Galaxy Apartments Firing Was Attempt To Kill Him
সলমন খান।

ঠিক কী ঘটেছে? মঙ্গলবার নেটভুবনে আচমকাই এক ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে নিজের বাড়িতে ভাইজান একান্ত যাপনে ব্যস্ত দেখা যায়। পরনে সাদামাটা কালো পোশাক। আর সেই ভিডিও দেখেই, রে-রে করে উঠেছেন সলমন অনুরাগীরা। কেন? কী এমন রয়েছে ওই ভিডিওতে? আসলে বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারছিলেন অভিনেতা। দেখা যায়, খাবার উপভোগ করার মাঝে দুই বন্ধুর সঙ্গে আড্ডায় মগ্ন ভাইজান। তবে চোখেমুখে একরাশ ক্লান্তি! যদিও একাংশের দাবি, সলমন মদ্যপান করেছিলেন, তাই ঠিক করে চোখও খুলতে পারছিলেন না! আর এহেন ভিডিও ফাঁস হতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন সলমনের ভক্তরা। উঠেছে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগও। প্রশ্ন উঠেছে, সলমন কি তবে নিজের বাড়িতেও লেন্সের তাক থেকে নিরাপদ নন? আসলে বিগত দু’ বছর ধরেই খুনের হুমকিতে জেরবার সলমন। সেকারণেই আরও উদ্বেগ বেড়েছে তাঁর ভক্তমহলে।

Advertisement

অনুরাগীদের দাবি, ‘পুলিশি পদক্ষেপ নেওয়া হোক এদের বিরুদ্ধে।’ কারও প্রশ্ন, ‘কোথায় গোপনীয়তা? এটা ওঁর বাড়ি, তবুও কেন এই ছবি তোলা হল?’ আরেকজনের মন্তব্য, ‘গোপনীয়তা ভঙ্গ বলে একটা শব্দ রয়েছে, জানেন তো? অন্তত নিজেদের বাড়িতে ওঁদের একা ছাড়ুন।’

ফিল্মি দুনিয়ার ‘পাপারাজ্জি সংস্কৃতি’ যদিও নতুন নয়! পেশার কথা মাথায় রেখে এক্সক্লুসিভ ধরানোর তাগিদে দুরন্ত গতিতে চলতে থাকে ক্যামেরার লেন্স। কিন্তু তারকাদের অন্দরমহল থেকে যদি তাঁদেরই এহেন একান্ত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়, তাহলে গোপনীয়তা কোথায় এসে ঠেকেছে? উঠছে প্রশ্ন। বছর খানেক আগে এই একইভাবে জুহুর সমুদ্রমুখী বাংলো থেকে ফাঁস হয়েছিল অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফের গোপন ছবি। তারও আগে ‘বাস্তু’ থেকে ছড়িয়ে পড়েছিল আলিয়া ভাটের একান্ত মুহূর্ত। যে ঘটনায় রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছিল বলিপাড়া। এবার তেমনই অনভিপ্রেত ঘটনার শিকার সলমন খান। তবে বলিউড সুপারস্টার এখনও পর্যন্ত নিজমুখে কিছু না বললেও অনুরাগীরাই তাঁর হয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raja Kumar Raja Kumar (@official_rangbaz_raja_999)

কারও মন্তব্য, ‘আপনারা তো অপরাধীর চেয়ে কোনও অংশে কম নন। ছিঃ, লজ্জাজনক!’ অনুরাগীদের দাবি, ‘পুলিশি পদক্ষেপ নেওয়া হোক এদের বিরুদ্ধে।’ কারও প্রশ্ন, ‘কোথায় গোপনীয়তা? এটা ওঁর বাড়ি, তবুও কেন এই ছবি তোলা হল?’ আরেকজনের মন্তব্য, ‘গোপনীয়তা ভঙ্গ বলে একটা শব্দ রয়েছে, জানেন তো? অন্তত নিজেদের বাড়িতে ওঁদের একা ছাড়ুন।’ কারও পরামর্শ, ‘এটি আইনত অপরাধ! পুলিশের উচিত যিনি ছবিটি তুলেছেন, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া।’ একযোগে রে-রে করে উঠেছে অনুরাগীমহল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.