সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর এপ্রিল মাসে মুক্তি পাবে সলমন খানের (Salman Khan) ‘ব্যাটল অফ গালওয়ান’। ছবি মুক্তির আগে তা নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনার পারদ বাড়ছে। তার মাঝেই কানাঘুষো শোনা যাচ্ছে সলমনের নতুন ছবির কথাও। এবার নাকি দক্ষিণী পরিচালকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সলমন। যদিও আনুষ্ঠানিকভাবে নতুন ছবি নিয়ে কিছুই জানাননি ভাইজান। তবে এই খবর বাতাসে ঘুরছে।
তেলুগু সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, দক্ষিণী পরিচালক ভামসি পড়িপাল্লির ছবিতেই নাকি সলমনকে দেখা যাবে। আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, ২০২৬ সালের মার্চেই নাকি বহু প্রতীক্ষিত ছবির শুটিং শুরু করবেন ভাইজান। একইসঙ্গে শোনা যাচ্ছে যে, এর আগে পরিচালকের আমির খানের সঙ্গে ছবি তৈরি পরিকল্পনা ছিল। কিন্তু তা হয়ে ওঠেনি। এবার নাকি সলমনের সঙ্গেই নতুন ছবির পরিকল্পনা সেরেছেন পরিচালক।
অন্যদিকে শোনা যাচ্ছে, পরিচালক জুটি রাজ ও ডিকের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন সলমন। সূত্র মারফত জানা যাচ্ছে, পরিচালকদ্বয়ের আগামী অ্যাকশন-কমেডি ঘরানার ছবিতে এবার দেখা যাবে ভাইজানকে। সব ঠিক থাকলে ২০২৬ সালের শেষে শুটিং শুরু হবে এই ছবির। যদিও এই মুহূর্তে সবটাই রয়েছে আলোচনার পর্যায়ে। তবে এই মুহূর্তে ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়েই ব্যস্ত সলমন। ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির