Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Saif Ali Khan

অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সইফের জীবনে ‘ওগো বিদেশিনী’! ‘ঘর ভাঙানি’র ভূমিকায় করিনা?

কার্তিক-করিনার রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল হতেই কাহানি মে ট্যুইস্ট?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৫:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৫:৫২

options
link
অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সইফের জীবনে ‘ওগো বিদেশিনী’! ‘ঘর ভাঙানি’র ভূমিকায় করিনা? zoom
অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর সইফের জীবনে 'ওগো বিদেশিনী'!
Advertisement

একসঙ্গে কাজ করতে গিয়ে কখন যে তারকারা কে কার প্রেমে পড়ে যায় বোঝা বড়ই দায়! ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে প্রায়ই সম্পর্কের এমন রসায়নের গল্প শোনা যায়। বলিউডের ছোটে নবাব তথা সইফ আলি খানের সঙ্গেও এমন কিছুই ঘটেছিল? প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বিদেশিনীর প্রেমে মজেছিলেন সইফ (Saif Ali Khan)। কিন্তু, কাপুর তনয়া করিনার সঙ্গে ফটোশুট দেখে বিরক্ত হয়েছিলেন নবাবের তৎকালীন ইতালিয়ান প্রেমিকা রোসা!

যদিও সইফের দাবি, তাঁদের বিচ্ছেদের জন্য নবাব বেগম করিনা কাপুর খান কোনওভাবেই দায়ী নন। রোসার সঙ্গে সম্পর্কে ইতি টানার পরই তাঁর জীবনে করিনার আবির্ভাব। ২০০৪ সালে অমৃতার সঙ্গে দাম্পত্য শেষ হওয়ার পর ইতালিয়ান মডেল রোসার সঙ্গে সম্পর্কে জড়ান সইফ। প্রেমের টানে ইতালি ছেড়ে ভারতে চলে আসেন রোসা। শোনা যায়, একসঙ্গে দু’বছর সম্পর্কে থাকার পর আলাদা হয়ে যায় দু’জনের পথ। সম্পর্ক নিয়ে কেউই বিশেষ কিছু কখনও বলেননি।

Advertisement
Saif Ali Khan dated Italian model Rosa
সইফ ও রোসা

তবে একসঙ্গে পার্টি বা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যেত দুজনকে। সাম্প্রতিক অতীতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সইফ বলেছিলেন, “অমৃতার মতো রোসা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নয়। এমন একজন নারীর সঙ্গে থাকা আশীর্বাদের মতো, যাঁর সিনেমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। শাহরুখের স্ত্রী গৌরীও যেমন তাঁর পেশাগত জীবন থেকে দূরে থাকেন, আমিও বিষয়টি সেভাবেই রাখতে চাই।”

সইফ-অমৃতার বিচ্ছেদের জন্য কোনওভাবে রোসা দায়ী? এপ্রসঙ্গে বিদেশিনীর বক্তব্য ছিল, “সইফ যখন কেনিয়ায় ছিলেন তখন একটি অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছিল। এরপর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। পরে অনেক বিষয় জানতে পারি। যখন ওঁর সঙ্গে প্রথম দেখা হয়েছিল তখন আমি জানতামই না ও বিবাহিত ছিল । ভারতে আসার পর জানতে পারি বিবাহবিচ্ছেদ হয়েছে। এটা জেনে খুব অদ্ভুত লেগেছিল যে তিনি বিবাহিত ছিলেন এবং সন্তানও রয়েছে। তবে ওঁর সন্তানরা অসাধারণ। ঈশ্বর তাঁদের আশীর্বাদ করুন।”

After his divorce from Amrita Singh, Saif Ali Khan dated Italian model Rosa.
সইফের প্রাক্তন প্রেমিকা

রোসার সঙ্গে সম্পর্কে থাকাকালীন একটি ফটোশুটের সময় করিনার সঙ্গে পরিচয়। ফটোগ্রাফার ডব্বু রত্মানিও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সেসময় সইফিনার মধ্যে একটা অসাধারণ রসায়ন তৈরি হয়েছিল। যা দেখে রোসা অস্বস্তিতে পড়েছিলেন। বিষয়টি মোটেই ভালোভাবে নেননি সইফের প্রাক্তন প্রেমিকা। সম্পর্ক ভাঙা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রোসা জানিয়েছিলেন, “আমি নিজেকে প্রশ্ন করেছিলাম কী, কেন এবং কীভাবে এসব ঘটল। কিন্তু একজন মানুষ ধীরে ধীরে বড় হয় এবং অনেক কিছু উপলব্ধি করতে শেখে। সেগুলো কখনও কখনও খুবই হৃদয়বিদারক হয়। শুধু একজন মানুষ চাইলেই কিছু হয় না। কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে দু’জনেরই চেষ্টা দরকার। নইলে ব্যাপারটা এমন মন হয় যেন একই নৌকায় দু’জন বসে আছে। একজন ডানদিকে যেতে চাইছে, আর অন্যজন বাঁদিকে।”

রোসার কথায় সম্পর্ক ভাঙনের ইঙ্গিত করিনার দিকে থাকলেও, সইফ সেই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, রোসার সঙ্গে বিচ্ছেদের পর করিনা তাঁর জীবনে এসেছিলেন। ‘তাসান’ মুভির শুটিংয়ের সময় ‘সইফিনা’ পরস্পরের কাছাকাছি আসেন। পাঁচ বছর সম্পর্কে থাকার পর বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে করিনার একটি ‘রোম্যান্টিক’ মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই আলোচনার কেন্দ্রে সইফের জীবনের সেই ‘ওগো বিদেশিনী’।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.