সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর স্ত্রী চৈতালী লাহিড়ি। রূপঙ্কর নিজেই সে খবর শেয়ার করেন সোশাল মিডিয়ায়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা স্ত্রীয়ের ছবি পোস্ট করে রূপঙ্কর লিখলেন, ”আমার ঝুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হল!”
তা কী হয়েছে চৈতালীর?
রূপঙ্কর জানিয়েছেন, ইনফেকশন হয়েছে তাঁর। সিপিআর লেভেলটাও খুব বেশি এবং ইউটিআইয়ের সমস্যাও ধরা পড়েছে। তবে আগের থেকে অনেকটাই ভালো আছেন চৈতালী।
গতকালই গিয়েছে রূপঙ্করের জন্মদিন। সোশাল মিডিয়ায় গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে অগণিত ভক্তরা। শিল্পীর জন্মদিনেই হাসপাতালে ভর্তি হন স্ত্রী চৈতালী। স্ত্রী এবং মেয়ে মেহুলকে নিয়ে সুখের সংসার রূপঙ্করের। কয়েকদিন আগে স্ত্রী ও কন্যার ছবি পোস্ট করে রূপঙ্কর লিখেছিলেন স্বজন। সেই স্বজনের হঠাৎ অসুস্থতায় একটু হলেও বিচলিত হয়েছিলেন। তবে খুশির খবর, চৈতালী এখন অনেকটাই সুস্থ।
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার