সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই ইনস্টাগ্রামে কয়েকটা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সেখানেই ক্যাপশনে লিখলেন বিদায়ের কথা। এমনকী, রূপাঞ্জনা এই বিদায় তাঁর কাছে সহজ নয়। তা হঠাৎ কোথা থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। আসলে রূপাঞ্জনা বিদায় জানিয়েছেন তাঁর চরিত্র লাবণ্য সেনগুপ্তকে। ‘অনুরাগের ছোঁয়া’র এই লাবণ্য চরিত্রে নজর কাড়েন রূপাঞ্জনা। খুবই জনপ্রিয় হয় এই চরিত্র। সেই প্রিয় চরিত্রেই শেষ শুটিং করলেন রূপাঞ্জনা। ইনস্টাগ্রাম পোস্টে সেই বিদায়বেলার কথাই ফুটে উঠল।
View this post on Instagram
রূপাঞ্জনা মৈত্র, ”লাবণ্য সেনগুপ্তকে অন্তরে রেখে এই চরিত্রটাকে বিদায় জানাচ্ছি। টানা ৩ বছর সুন্দরভাবে এই চরিত্রটির মাধ্যমে বেঁচে ছিলাম। লাবণ্য হয়েই নিশ্বাস নিয়েছি। কিন্তু এখন লাবণ্যকে বিদায় জানানোর পালা। লাবণ্য শুধু একটা চরিত্র নয়, এটা আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল। আমি লাবণ্য হয়েই হেসেছি, লাবণ্য হয়েই কেঁদেছি, লড়াই করেছি, বড় হয়েছি।”
রূপাঞ্জনা আরও লিখলেন, ”শুধু একজন অভিনেতা হিসেবে নয় একজন ব্যক্তি হিসেবেও লাবণ্য আমাকে উন্নত করেছে। লাবণ্যকে যাঁরা দেখেছেন, যাঁরা ওকে সমর্থন করেছেন, ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আশা রাখব এই লাবণ্য চরিত্রটি সবসময়ের জন্য আপনাদের হৃদয় স্পর্শ করে থাকবে। আমাকে আপনাদের প্রিয় লাবণ্য হতে দেওয়ার জন্যও ধন্যবাদ। এই লাবণ্য আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে সারাজীবন।”
সর্বশেষ খবর
-
পুষ্পা ফিনিস! চাপের মুখে স্ত্রী’র হাতে জনে জনে কাটমানি ফেরাচ্ছে জাহাঙ্গীরের ‘সেনাপতি’
-
দমদম বিমানবন্দরের রানওয়ে বাড়াতে সরছে বাঁকড়া মসজিদ, বন্ধ হল এন্ট্রি পাস, নমাজ পড়া!
-
ফিফা বাড়তি সুবিধা দিচ্ছে আর্জেন্টিনাকে? বিতর্ক নিয়ে মুখ খুললেন কোচ স্কালোনি
-
মেটার নতুন এআই মডেলে গোপনীয়তা ফাঁস! বিতর্কের চাপে ফিচার নিয়ে বড় সিদ্ধান্ত জুকারবার্গের
-
সম্পর্কে ফুরিয়েছে মিলনের ইচ্ছা? দাম্পত্যে উষ্ণতা ফেরাতে ‘স্লিপ ডিভোর্স’-এই লুকিয়ে সমাধান