Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Rupali Ganguly on CJP Protest

‘পুলিশের উপর যারা হামলা চালায়, তারা ছাত্র নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের জঙ্গিপনায় ক্ষুব্ধ ‘অনুপমা’

'অনুপমা' রুপালি গঙ্গোপাধ্যায়ের এহেন প্রতিক্রিয়ায় সোশাল মিডিয়াতেও ঝড়। একাংশ যখন অভিনেত্রীর মন্তব্যের সায় দিয়েছেন, আরেকাংশ পড়ুয়াদের নীতিবোধ নিয়ে প্রশ্ন তোলায় অভিনেত্রীকে পালটা কটাক্ষ করেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৬:২৬

options
link
‘পুলিশের উপর যারা হামলা চালায়, তারা ছাত্র নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের জঙ্গিপনায় ক্ষুব্ধ ‘অনুপমা’ zoom
যন্তর মন্তরে 'ককরোচ'দের জঙ্গিপনায় ক্ষুব্ধ 'অনুপমা' রুপালি গঙ্গোপাধ্যায়।
Advertisement

জন্মলগ্ন থেকেই শিক্ষাব্যবস্থার দুর্নীতি, নিট প্রশ্নফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে দেশের পড়ুয়াদের প্রতি কেন্দ্রের দায়বদ্ধতার অভাব নিয়ে আন্দোলন করে চলেছে ‘ককরোচ জনতা পার্টি’ । নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন (CJP Protest) নিয়ে বর্তমানে দেশজুড়ে ঝড়! দিল্লির যন্তর-মন্তরে টানা পঁচিশ দিন ধরা চলা এই বিক্ষোভ আরও নাটকীয় মোড় নেয় গত সোমবারের ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে। বিক্ষোভকারী ‘আরশোলা’দের রুখতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জলকামান চালায় পুলিশ। রাজপথে পড়ুয়াদের এহেন ‘করুণ’ পরিস্থিতিতে দেশজুড়ে যখন পুলিশি ভূমিকা প্রশ্নের মুখে, তখন এমন আবহে ‘ককরোচ’ বিক্ষোভকারীদের চরম আক্রমণ শানালেন ‘অনুপমা’ ধারাবাহিক খ্যাত রুপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)।

“লড়াই হওয়া উচিত স্বচ্ছতার জন্য, আরও ভালো শিক্ষা সংস্কারের জন্য, কোনও হিংসা বা ধ্বংসযজ্ঞের জন্য নয়।…”

অভিনেত্রী বরাবর স্বঘোষিত বিজেপি সমর্থক। নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ ক্যাম্পেইনের মুখ ছিলেন রুপালি গঙ্গোপাধ্যায়। ‘আত্মনির্ভর ভারত’ গড়ার স্বপ্নে জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মন্ত্র ছড়িয়ে দিয়েছিলেন হিন্দি সিরিয়ালের ‘অনুপমা’। এবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন সরকারি সম্পত্তি ভাঙচুর এবং আক্রান্ত পুলিশকর্মীদের হয়ে সুর চড়ালেন রুপালি। ‘অনুপমা’ অভিনেত্রীর কথায়, “যারা আইন নিজের হাতে তুলে নেয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করে এবং পুলিশের উপর হামলা চালায়, তাদের অন্তত শিক্ষার্থী বলা যায় না। এধরনের কর্মকাণ্ড ন্যায়ের লড়াইকে দুর্বল করে দেয়।” রুপালির মন্তব্য, “প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে আন্দোলন চলছে, তা সম্পূর্ণ যৌক্তিক। শিক্ষার্থীদের অবশ্যই সুষ্ঠু পরীক্ষাব্যবস্থা প্রাপ্য। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা সুনিশ্চিত করা উচিত। সরকার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের গ্রেপ্তার করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করেছে। শুধু তাই নয়, ভবিষ্যতে পরীক্ষা প্রক্রিয়াকে আরও জোরদার করে তুলতে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেছে।” এরপরই বিক্ষোভকারী পড়ুয়াদের নীতিবোধ নিয়ে প্রশ্ন তোলেন ‘অনুপমা’ অভিনেত্রী।

Advertisement
Rupali Ganguly on CJP Protest
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানে ব্যাপক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।

‘ককরোচ’দের জঙ্গিপনায় রুপালি বলছেন, “দুর্ভাগ্যবশত, শান্তিপূর্ণ প্রতিবাদের জায়গায় যখন হিংসা চলে আসে, তখন শিক্ষার্থীদের আসল অভাব-অভিযোগগুলো আড়ালে চলে যায়। তাই দেশবিরোধী বা রাজনৈতিক স্বার্থান্বেষী কোনও গোষ্ঠী যদি নিজেদের সুবিধার্থে এই আন্দোলনকে হাতিয়ার করে, তবে সেটা আখেড়ে শিক্ষার্থীদেরই ক্ষতি। ভারত পড়ুয়াদের পাশে রয়েছে। ভারত তার জনগণের পাশে আছে। এই লড়াই হওয়া উচিত স্বচ্ছতার জন্য, আরও ভালো শিক্ষা সংস্কারের জন্য, কোনও হিংসা বা ধ্বংসযজ্ঞের জন্য নয়। তাই পড়ুয়াদের কাছে আমার আর্জি, একজোট হয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। অন্যের হাতের অস্ত্র হবেন না। সেটা আপনাদের ভবিষ্যৎ নয়। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থাই দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে।” ‘অনুপমা’ রুপালি গঙ্গোপাধ্যায়ের এহেন প্রতিক্রিয়ায় সোশাল মিডিয়াতেও ঝড়। একাংশ যখন অভিনেত্রীর মন্তব্যের সায় দিয়েছেন, আরেকাংশ পড়ুয়াদের নীতিবোধ নিয়ে প্রশ্ন তোলায় অভিনেত্রীকে পালটা কটাক্ষ করেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.