Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Rukmini Maitra

এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র

Akshay Kumar: বাংলার গণ্ডি পেরিয়ে বলিউডে বড় ব্রেক! কোন সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী মৈত্র?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৪:০৯

options
link
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র zoom
অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, 'দেশু' উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা 'বিনোদিনী'র
Advertisement

বাংলার গণ্ডি পেরিয়ে একুশ সালেই ‘সনক’ সিনেমার সুবাদে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘অভিনেত্রী’ হিসেবে শিকে ছিড়েছিলেন। বর্তমানে মুম্বইয়ের পাকাপাকি বাসিন্দা রুক্মিণী মৈত্র। কর্মসূত্রে মাঝেমধ্যে কলকাতায় যাতায়াত থাকলেও এখন সিংহভাগ সময়টা মায়ানগরীতেই কাটান তিনি। এবার খবর, অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বলিউডে বড় ব্রেকের জন্য প্রস্তুত রুক্মিণী। একদিকে যখন পুজোর পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে অনুরাগীমহলের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে, তখন এমন আবহেই শোনা গেল খিলাড়ির (Akshay Kumar) নায়িকা হচ্ছেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।

এহেন বিগবাজেট ‘লার্জ স্কেলে’র সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া চারটিখানি কথা নয়! উপরন্তু অক্ষয় কুমারের নায়িকা হওয়া যে রুক্মিণীর ফিল্মি কেরিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে, তা বলাইবাহুল্য।

Rukmini Maitra is reportedly set to star opposite Akshay Kumar in the film 'Samuk'
অক্ষয় কুমারের নায়িকা হচ্ছেন রুক্মিণী মৈত্র

কোন সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী? কৌতূহল অমূলক নয়। হিন্দি সিনেদুনিয়ায় ফিসফাস, খিলাড়ির পরবর্তী সায়েন্স-ফিকশন ছবি ‘সামুক’-এর মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে রুক্মিণীর কাছে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার প্রযোজনায় সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ এবং যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন আশিন শাহ। উল্লেখ্য, এর আগে বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ সিনেমায় অভিনয় করেছিলেন রুক্মিণী মৈত্র। সেই প্রেক্ষিতে ‘সামুক’-এর হাত ধরে প্রযোজনা সংস্থার ঘরের মেয়ের প্রত্যাবর্তন, বললেও অত্যুক্তি হয় না। সূত্রের খবর, পরিচালক কনিষ্ক ভার্মা ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন ব্রিটেনে। বেশ বড় পরিসরে তৈরি হচ্ছে ‘সামুক’। কল্পবিজ্ঞান ভিত্তিক যে সিনেমার গল্পে ফুটে উঠবে টিকে থাকার লড়াই। পাশাপাশি মারকাটারি মারপিটের দৃশ্যও উপহার পাবেন দর্শক। আর খিলাড়ি মানেই ক্ষুরধার অ্যাকশন ছবি। অতঃপর এহেন বিগবাজেট ‘লার্জ স্কেলে’র সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া চারটিখানি কথা নয়! উপরন্তু অক্ষয় কুমারের নায়িকা হওয়া যে রুক্মিণীর ফিল্মি কেরিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে, তা বলাইবাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেব অবশ্য আগেই জানিয়েছিলেন, “রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই ওঁর বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি ওঁকে না ঠেলি, তাহলে অন্যায় হবে।”

Rukmini Maitra is reportedly set to star opposite Akshay Kumar
অক্ষয় কুমার, ছবি: সংগৃহীত

জানা গিয়েছে, নির্মাতারা ‘সামুক’-এর জন্য এমন কাউকে খুঁজছিলেন যিনি পর্দায় বলিষ্ঠ উপস্থিতির পাশাপাশি তীব্র আবেগঘন দৃশ্যেও সাবলীলভাবে অভিনয় করতে পারবেন। আর সেকারণেই বিদ্যুৎ জামওয়ালের ‘সনক’ নায়িকাকে বেছে নিয়েছেন নির্মাতারা। সূত্র মারফৎ খবর, যেহেতু সায়েন্স-ফিকশন সিনেমা, তাই ‘সামুক’-এর কাস্টিংয়ে বিশেষ নজর দিচ্ছেন পরিচালক-প্রযোজক। অক্ষয় কুমারের পাশাপাশি বেশ ক’জন এমন অভিনেতাকে নির্বাচন করা হয়েছে, যারা এই ছবিতে ভিন্ন মাত্রা যোগ করবেন। ফলত, এহেন সিনেমায় রুক্মিণীর কাস্টিং যে নিঃসন্দেহে দারুণ সংযোজন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দেব অবশ্য আগেই জানিয়েছিলেন, “রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই ওঁর বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি ওঁকে না ঠেলি, তাহলে অন্যায় হবে।” সুপারস্টারের সেকথাই যেন ফলে গেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.