Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Rubel das

‘বিয়ের আগেই জামাইষষ্ঠী…!’ রুবেলের পোস্ট ঘিরে জল্পনা, শ্বেতার সঙ্গে বিয়ে কবে?

এই ভালোবাসাকেই নাকি এবার নতুন অধ্যায়ে নিয়ে যেতে চলেছেন শ্বেতা-রুবেল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৪, ২০:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৪, ২০:১৭

options
link
‘বিয়ের আগেই জামাইষষ্ঠী…!’ রুবেলের পোস্ট ঘিরে জল্পনা, শ্বেতার সঙ্গে বিয়ে কবে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন ছিল রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের বিয়ে নিয়ে। এমনকী, রটেছে পরের বছরের শুরুতেই নাকি চার হাত এক হবে এই জুটির। তবে বিয়ে নিয়ে একেবারে মুখে কুলুপ আঁটলেও, হঠাৎ করে রুবেলের এক ছবি সামনে আসতেই শোরগোল শুরু। বিশেষ করে ছবির সঙ্গে রুবেলের লেখা ক্যাপশন পড়েই অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন।

ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। গত বুধবার, জামাইষষ্ঠীর দিনই শ্বেতার মা একেবারে নানা পদ দিয়ে সাজিয়ে জামাই আদারে মেতে উঠেছিলেন। আর সেই ছবি পোস্ট করেই রুবেল লিখেছেন, ‘বিয়ের আগে জামাই ষষ্ঠী খাওয়ার মজাই আলাদা।’ সেই ছবির নিচে শ্বেতা, রুবেলকে ভালোবাসাও পাঠিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rubel Das (@rubel.official)

উত্তর ২৪ পরগনার বারাসতের ছেলে রুবেল। অভিনেতা হওয়ার আগে নাচই ছিল তাঁর ধ্যানজ্ঞান। শুধু ডান্সার নয় কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন। ‘বেপরোয়া’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেছিলেন রুবেল। পরে ছোটপর্দায় কাজ শুরু করেন ‘ভানুমতীর খেল’ সিরিয়ালের মাধ্যমে। এখন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে সৃজন হয়ে দিব্যি কাজ করছেন। অন্যদিকে শ্বেতা এখন ‘কোন গোপনে মন ভেসেছে’র শ্যামলী।

[আরও পড়ুন: প্যারিসে জাহ্নবীর ‘জলওয়া’! মার্জার সরণিতে ঝড় তুললেন শ্রীদেবীকন্যা]

নিজেদের এই ভালোবাসাকেই নাকি এবার নতুন অধ্যায়ে নিয়ে যেতে চলেছেন শ্বেতা-রুবেল। শোনা যাচ্ছে, ২০২৫ সালেই নাকি গাঁটছড়া বাঁধবেন বাংলা টেলিভিশনের এই তারকা যুগল।

[আরও পড়ুন: পুরুষরা সাবধান! বদলা নিতে আসছে ‘স্ত্রী’, টিজারেই শিহরণ]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.