Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Rohaan Bhattacharjee

অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে ‘ভজ গোবিন্দ’ রোহন, স্বপ্নপূরণের সুযোগ পেয়েই বললেন…

মিথোলজিক্যাল ফিউশন, অ্যাকশন থ্রিলারে রোহন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:১৬

options
link
অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে ‘ভজ গোবিন্দ’ রোহন, স্বপ্নপূরণের সুযোগ পেয়েই বললেন… zoom
রোহনের নতুন ছবি
Advertisement

রোহন ভট্টাচার্য, বাংলা সিরিয়াল-সিরিজের অত্যন্ত পরিচিত মুখ। বৃহত্তর পরিসরে নিজের পরিচিতি তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছেন রোহন। এবার সপ্তাশ্ব বসুর নির্দশনায় কাজ করতে চলেছেন এই জনপ্রিয় বাঙালি অভিনেতা। সিনেমার নাম ‘দশানন’। যতদূর জানা যাচ্ছে, মিথোলজিক্যাল ফিউশন, অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি তৈরি করবেন পরিচালক। বেশ বড় ক্যানভাসের ছবি হবে এমনটাই খবর। 

এই ছবিরই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোটপর্দা-সিরিজ-সিনেমার জনপ্রিয় মুখ রোহন ভট্টাচার্যকে (Rohaan Bhattacharjee)। বিপরীতে থাকছেন পিয়ালী চক্রবর্তী। এছাড়াও ‘দশানন’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিশ্বরূপ বিশ্বাস। রুদ্ধশ্বাস অ্যাকশনের সঙ্গে পৌরাণিক আবহ এবং শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকার গল্প বলবে এই ছবি।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohaan (@rohaan_bhattacharjee)

‘স্পর্শ এন্টারটেনমেন্ট’, ‘মায়া ফিল্মস’-এর ব্যানারে ছবিত তৈরি করছেন পরিচালক সপ্তাশ্ব বসু। চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। মিউজিকের দায়িত্বে ঈশান মিত্র। এই প্রস্তাব পেয়ে খুবই উচ্ছ্বসিত রোহন। খুশি জাহির করে ফোনে জানালেন, “এই ছবিটা নিয়ে আমি খুবই উত্তেজিত। আমি সবসময় কমার্শিয়াল ফিল্ম করতে চাই। এটা সেই ঘরানারই ছবি। তাছাড়া অ্যাকশনমুখর ছবিতে কাজ করার ইচ্ছেটা বহুদিনের।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohaan (@rohaan_bhattacharjee)

অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন রোহন। বিভিন্ন ছবি-সিরিজে ভিন্নস্বাদের চরিত্রে বারবার নিজেকে প্রমাণ করেছেন। প্রতিটি চরিত্রে দর্শক নতুভাবে খুঁজে পেয়েছেন রোহনকে। আগামী ছবিতেও এমনই কোনও চমক থাকবে বলে আশাবাদী রোহনভক্তরা। প্রথমবার পিয়ালীর সঙ্গে রোহনের জুটি দর্শক কতটা উপভোগ করবে সেটাও নিঃসন্দেহে পরিচালক-প্রযোজকসহ নায়ক-নায়িকা দুজনকেই একটু ভাবাবে বই কী। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Piyali Chakraborty (@piyacofficial)

উল্লেখ্য, পিয়ালীকে এর আগে দেখা গিয়েছে বাংলা সিনেমা ‘জতুগৃহ’, ‘বরফি’, ‘বেঙ্গল পুলিশ চ্যাপ্টার ০১’-এর মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। সপ্তাশ্ব বসুর পরিচালনায় রোহন ভট্টাচার্যের সঙ্গে নতুন ছবি নিয়ে খুবই আশাবাদী পিয়ালী। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.