Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Ram Mandir

দুই ছেলেকে সঙ্গে নিয়ে রামলালা দর্শনে রীতেশ-জেনেলিয়া, রামমন্দির নিয়ে কী লিখলেন দম্পতি?

২০১২ সালে বিয়ে করেন জেনিলিয়া ও রিতেশ। তাঁদের দুই সন্তান রিয়ান ও রাহিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৪, ১৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৪, ১৬:০৩

options
link
দুই ছেলেকে সঙ্গে নিয়ে রামলালা দর্শনে রীতেশ-জেনেলিয়া, রামমন্দির নিয়ে কী লিখলেন দম্পতি? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বোধনে যেতে না পারলেও, সময়-সুযোগ বার করে রামলালা দর্শনে অযোধ্যায় হাজির হচ্ছেন বলিউডের তারকারা। কয়েকদিন আগে মার্কিন মুলুক থেকে উড়ে এসে প্রিয়াঙ্কা, তাঁর স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীও পৌঁছে গিয়েছিল অযোধ্য়ায়। আর এবার স্বপরিবারে রামলালা দর্শন সারলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। গত ২০ এপ্রিল দুই ছেলেকে সঙ্গে নিয়ে রামমন্দিরে গিয়েছিলেন দম্পতি। ভক্তিভরে সেখানে পুজোও দেন। সেই ছবিই সোশাল মিডিয়ায় শেয়ার করে রীতেশ ও জেনেলিয়া রামলালার দর্শনের কথা লিখলেন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে জেনেলিয়া ও রীতেশ লিখলেন, ”মন্ত্রর থেকেও বড় তোমার নাম। জয় শ্রী রাম।”

[আরও পড়ুন: বৈশাখের দহনজ্বালার সঙ্গে দোসর ভোট, জোড়া ফলায় বিদ্ধ পুরুলিয়ার পর্যটন]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riteish Deshmukh (@riteishd)

Advertisement

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবি থেকে অভিনয় জগতে পা রাখেন রীতেশ (Riteish Deshmukh) ও জেনেলিয়া (Genelia Deshmukh )। সেখান থেকেই বন্ধুত্ব। তারপর টানা ৯ বছরের প্রেম। ২০১২ সালে বিয়ে করেন জেনিলিয়া ও রিতেশ। তাঁদের দুই সন্তান রিয়ান ও রাহিল।

বিয়ে ও সন্তান জন্মের পর নিজেকে কাজের থেকে দূরে সরিয়ে রেখেছিলেন জেনেলিয়া। সিনেমায় ফের দেখা যায় ২০২০ সালে ‘ইটস মাই লাইফ’ দিয়ে। এরপর দেখা যায় ২০২২ সালে মারাঠি ছবি বেদ-এ। সেই ছবির পরিচালক ছিলেন রীতেশ। এরপর তেলুগু-কন্নড় দ্বিভাষিক ছবি জুনিয়র-এ তাঁর কাজ করার কথা রয়েছে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল ‘ট্রায়াল পিরিয়ড’ ছবিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ১’-এর শুটিং স্টুডিওতে আগুন, মেকআপ ভ্যানের এসিতে বিপত্তি! ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.