দর্শককে একশো শতাংশ বিনোদন দেওয়ার প্রত্যাশা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়ান শিল্পীরা। মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রমের ফসল আড়াই থেকে তিন ঘণ্টার একটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র। ছবি তৈরির পর প্রচারেও কোনও ত্রুটি রাখেন না কলাকুশলীরা। সিনেমা মুক্তির পর দর্শক হলমুখী হল কিনা বা সিনেমা দেখার পর প্রতিক্রিয়া অপেক্ষায় মরিয়া হয়ে থাকেন ছবির সঙ্গে যুক্ত শিল্পীরা। তাই অনেক সময়ই দর্শকের ভিড়ে বসেই সিনেমা উপভোগ করেন সিনেমার মুখ্য চরিত্ররা। কখনও আড়ালে থেকে পর্যবেক্ষণ করেন তো কখনও আবার দর্শকের মুখোমুখি হয়ে তাঁদের ছবি দেখার উৎসাহকে দ্বিগুণ করে তোলেন।
প্রেক্ষাগৃহে প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর অপ্রত্যাশিত আগমন সিনেমাহলে উপস্থিত দর্শকের কাছেও বিনোদনের ‘ডবল ধামাকা’ তা বললে অত্যুক্তি হবে না। পয়লা মে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) পরিচালিত ও অভিনীত ছবি ‘রাজা শিবাজি’। প্রথম দিনেই ‘স্যাকনিক’-এর রিপোর্ট মোতাবেক মুক্তির প্রথম দিনই মারাঠি বক্স অফিসে ঝড়। পরিচালক রামগোপাল ভার্মা রীতেশের অভিনয়ে মুগ্ধ হয়ে বলেছেন, যেন অবিকল রাজা শিবাজি!
আরও পড়ুন:

ছবির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের কাছে দর্শকের রায়ই শেষ কথা। তাই সাধারণ দর্শকের সঙ্গে সিনেমার সাফল্যে উপভোগ করতে প্রেক্ষাগৃহে আকস্মিক আবির্ভাব পর্দার শিবাজি রীতেশ দেশমুখের। ছবির স্ক্রিনিংয়ে রীতেশকে দেখা মাত্রই একেবারে ঘিরে ধরে দর্শক। সমাজমাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
যেখানে দেখা যাচ্ছে, অভিনেতার উপস্থিতিতে উচ্ছ্বসিত প্রতিটি দর্শক। অনেকেই তাঁর সঙ্গে কথা বলার জন্য এগিয়ে এসেছেন। ভিড়ের মধ্যেই প্রিয় নায়কের পা ছুঁয়ে প্রণাম করলেন এক ভক্ত। সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে তাঁকে তুলে নেন রীতেশ। এরপর করজোড়ে সকলের ভালোবাসার সম্মান করেন রীতেশ দেশমুখ।
View this post on Instagram
স্যাকনিকের রিপোর্ট অনুযায়ী, রবিবার ছবি মুক্তির তৃতীয় দিনে পাঁচ হাজার ৭৭১টি শো থেকে মোট আয় ১২ কোটি টাকা। মারাঠি ভার্সন তো প্রথম দিনেই বক্স অফিসে নজিরবিহীন ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছে। সপ্তাহান্তে হিন্দি সংস্করণও বেশ ভালোই সাড়া ফেলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পশ্চিমবঙ্গে ডিম এখন খুব সস্তা’, চড়া সুর যশের, বিজেপি ক্ষমতায় আসতেই ‘জেগে উঠলেন’?
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা