২০২৬-এর চার রাজ্য এবং এক কেন্দ্র শাসিত অঞ্চলের ভোটের ফল প্রকাশের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন পরিচালক ঋষভ শেট্টি। শনিবার সন্ধ্যায় ঋষভ শেট্টি সাক্ষাৎ সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। আচমকা কেন এই সাক্ষাৎ? তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। তার মাঝেই সাক্ষাতের কারণ বিশ্লেষণ করলেন ঋষভ। শুধু তাই নয়, ককোন কোন বিষয়ে দুজনের মধ্যে কথাবার্তা হল তাও বিশদে জানিয়েছেন ‘কান্তারা’ পরিচালক।
প্রসঙ্গত, ঋষভ শেট্টি আর ‘কান্তারা’ একে অপরের পরিপূরক। বক্স অফিস কাঁপানো এই ছবি সব মহলেই ব্যাপক প্রশংসিত। সেখানেও উঠে এসেছে ‘কান্তারা’ প্রসঙ্গ। সমাজমাধ্যমে সেই স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করে আবেগে ভেসেছেন পরিচালক। ভিন্ন ইন্ডাস্ট্রির দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের এই সাক্ষাৎ ছিল বেশ তাৎপর্যপূর্ণ। সিনেমা নিয়ে আলোচনার পাশাপাশি শিল্প সম্পর্কে নিজেদের ভাবনা বিনিময় করেন। এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করে ঋষভ শেট্টি লিখেছেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি গর্বিত।
আরও পড়ুন:
View this post on Instagram
তিনি ‘কান্তারা’ এবং ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর প্রশংসা করেছেন, যা আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।’ অভিনেতা আরও জানান, তাঁদের আলাপ শুধু সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সিনেমা ও সংস্কৃতি নিয়ে গভীর আলোচনা করেছেন। বিশেষ করে ভারতের ঐতিহ্য সম্পর্কে অমিত শাহের জ্ঞান ঋষভ শেট্টিকে মুগ্ধ করেছে।
পরিচালকের কথায়, ‘তিনি যখন আমাদের ইতিহাস, সংস্কৃতি, শিল্প ও চলচ্চিত্র নিয়ে গভীর জ্ঞান ভাগ করে নিচ্ছিলেন, তখন আমি সত্যিই সেগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম।’ এই সাক্ষাৎ ঋষভ শেঠিকে তাঁর ভবিষ্যৎ প্রকল্প নিয়েও কথা বলার সুযোগ করে দেয়। তাঁর আসন্ন প্রজেক্ট নিয়ে আলোচনাও করেছেন যা তাঁর কাজের গুণগত মানকে আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার পথ দেখিয়েছে।
View this post on Instagram
উচ্চাভিলাষী পরিকল্পনার ইঙ্গিত দিয়ে ঋষভ লিখেছেন, ‘দারুণ সময় কেটেছে।’ পরবর্তী প্রজেক্টের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ঋষভ। তাঁর নির্দেশনায় তৈরি হচ্ছে ‘জয় হনুমান’। ২০২৪ সালের হিট ‘হনু-মান’-এর সিক্যুয়েলে তৈরি এই ছবিতে ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করবেন ঋষভ শেট্টি। ২০২৪ সালে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সময় এই ছবির ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?
-
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও! কবে পিছু ছাড়বে বর্ষণ?
-
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!