সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করছেন রিয়া চক্রবর্তী! তাহলে কি একেবারেই সুশান্তকে মন থেকে মুছে ফেলেছেন অভিনেত্রী? সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামের পোস্ট দেখে কিন্তু এমনটাই মনে করছে নেটপাড়া।
তা কী এমন পোস্ট করলেন রিয়া?
ইদানীং সোশাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ রিয়া। যখন যা করছেন, তখন সেই মুহূর্ত শেয়ার করছেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে। ঠিক তেমনই সোমবার ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে রিয়া লিখলেন, ”চ্যাপ্টার ২”। আর তা থেকেই অনেকে মনে করছেন রিয়া নতুন প্রেমে পড়েছেন।
গুঞ্জনে রয়েছে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া। শুধু তাই নয়, শোনা যাচ্ছে রিয়া ও নিখিল নাকি লিভ ইন সম্পর্কেও থাকতে চলেছেন। তবে এ বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি রিয়াকে।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘পার্থ ভৌমিককে ভোট দিন’, রাজের সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে গলা ফাটালেন ‘মিঠাই’ সৌমিতৃষা!]
২০২০ সালে যখন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তারপর থেকেই রিয়ার জীবনে ঝড় বয়ে যায়। সে বছরের ৮ সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর থেকে রিয়ার ঠিকানা ছিল বাইকুল্লা জেল। ৬ অক্টোবর মুম্বইয়ের সেশন কোর্ট রিয়ার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছিল। কিন্তু তার পরের দিনই বম্বে হাই কোর্ট রিয়াকে জামিন দেয়।
[আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গের মামলায় জড়িয়েছেন! সোম সকালে ভোট দিয়ে বেরিয়েই আল্লু অর্জুন বললেন…]
সর্বশেষ খবর
-
কর্তব্যরত অবস্থায় হেডফোন কিংবা ইয়ারফোন ব্যবহার নয়, কড়া নির্দেশ লালবাজারের
-
৭৮ শিশু-সহ অন্তত ২০০ জন HIV আক্রান্ত! হাসপাতালের গাফিলতিতে ভয়াবহ বিপর্যয় পাকিস্তানে
-
জাতীয় স্বীকৃতি পেল বাংলার চিত্তরঞ্জন সেবাসদন, ‘বিরাট সাফল্য’, বলছেন অধিকর্তা
-
উদ্ধবসেনার ৬ সাংসদের দলবদলকে ‘স্বীকৃতি’, স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তে চাপ বাড়ছে মমতার
-
ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, পারদর্শী রাশিয়ান ব্যালেতেও, সোনমের ‘অক্সিজেন’ কে এই গীতাঞ্জলি?