Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
RG Kar Protest

‘নৃশংসভাবে লাঠিচার্জ, প্রাণ হাতে ফিরেছি’, যুবভারতীতে আক্রান্ত টলিউডের পোশাকশিল্পী

বীভৎস অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সন্দীপ জয়সওয়াল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৪, ১৬:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৪, ১৬:৪৫

options
link
‘নৃশংসভাবে লাঠিচার্জ, প্রাণ হাতে ফিরেছি’, যুবভারতীতে আক্রান্ত টলিউডের পোশাকশিল্পী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তার খাতিরে রবিবারের ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ বাতিল হওয়ায় দুই দলের সমর্থকরা একজোট হয়ে আর জি কর (RG Kar Protest) নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছিলেন। যুবভারতীর সামনে যথাসময়ে পৌঁছে কাতারে কাতারে ‘মোহন-বেঙ্গল’ সমর্থকরা প্রতিবাদ শুরু করেন। যেখানে হাজির ছিলেন ঊষসী চক্রবর্তী, সৌরভ পালোধীর পাশাপাশি টলিপাড়ার পোশাকশিল্পী সন্দীপ জয়সওয়ালও। সেখানেই পুলিশের লাঠিচার্জে আক্রান্ত হন তিনি।

রবিবার রাতেই ঊষসী জানিয়েছিলেন, শান্তিপূর্ণভাবেই বিচার চেয়ে স্লোগান তুলেছিলেন তাঁরা, কিন্তু তার মধ্যেই লাঠিচার্জ হয়েছে। সেই একই অভিযোগ করলেন সন্দীপ জয়সওয়ালও। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, “পুলিশ নৃশংসভাবে লাঠিচার্জ করেছে। প্রাণ হাতে ফিরে এসেছি। এখনও কাঁপছে সারা শরীর। আমার পিঠ এবং শরীরের পিছন অংশ মারাত্মক ব্যথা করছে। সেই ছবিও আপনাদের কাছে তুলে ধরতে পারছি না। এ যেন নরকযন্ত্রণা। আমার গাড়ির চালকও আক্রান্ত হয়েছে। ওঁর প্রায় আধমরা অবস্থা। কোনও মতে আমরা বেঁচে ফিরেছি। সল্টলেক স্টেডিয়াম যুবভারতীর ঘটনা।” মানালি মণীষা দে-সহ ইন্ডাস্ট্রির অনেকেই সন্দীপের পাশে দাঁড়িয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: সাম্রাজ্য বাঁচাতে সিংহের গর্জন! রক্তস্নাত ‘ছাবা’র টিজারে রোমহর্ষক ভিকি কৌশল]

এদিন ঊষসীও অভিযোগ জানিয়েছিলেন যে, যুবভারতীর হাজার হাজার পুলিশ যদি আর জি করে ১৪ আগস্ট রাতে থাকত, তাহলে ভাঙচুর হত না। এই পুলিশ মাঠে থাকলে আজ খেলাটাও হত। আজ নিরস্ত্র মানুষের উপর লাঠিচার্জ হল। তবে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও আক্রান্ত হন সন্দীপ জয়সওয়াল।
কেমন আছেন তিনি এখন? সন্দীপ জানান গতকালের থেকে অনেকটাই ভালো রয়েছেন।

[আরও পড়ুন: ‘বেটি বাঁচাও, বেটি পড়াও, আর কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই’, RG Kar কাণ্ডে গর্জে উঠলেন নীনা গুপ্তা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.