Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
RG Kar Protest

‘সরকারি বেতন, বোনাস’ মন্তব্যে রোষানলে কাঞ্চন মল্লিক, বিতর্কে মুখ খুললেন তারকা বিধায়ক

কাঞ্চনের মন্তব্যে নিন্দার ঝড়। ইন্ডাস্ট্রির সতীর্থরাও সরব। কী বলছেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৪, ১৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৪, ১৯:১২

options
link
‘সরকারি বেতন, বোনাস’ মন্তব্যে রোষানলে কাঞ্চন মল্লিক, বিতর্কে মুখ খুললেন তারকা বিধায়ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) ‘সরকারি বেতন, বোনাস নেওয়ার’ মন্তব্য দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়। অন্তহীন কাটাছেঁড়া চলছে। যার জেরে সুদীপ্তা চক্রবর্তীও বন্ধু কাঞ্চনকে ‘ত্যাজ্য’ করার কথা ঘোষণা করে দিয়েছেন। নিন্দায় সরব হয়েছেন ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী-সহ আরও অনেকেই। সেই ইস্যুতে বিতর্ক বাড়তেই মুখ খুললেন তারকা বিধায়ক।

কাঞ্চন মল্লিকের এহেন মন্তব্যের পর ‘বন্ধু তালিকা’ থেকে তাঁকে বাদ দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রীর মন্তব্য, “কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।” একই পোস্টে কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলেন সুজন নীল মুখোপাধ্যায়ও। শিল্পীমহলেও বিতর্কের অন্ত নেই! কিন্তু যে মন্তব্যকে ঘিরে এত বিতর্ক, সেটা নিয়ে কাঞ্চন মল্লিক কী বলছেন?

Advertisement

তারকা বিধায়ক সংবাদ মাধ্যমের কাছে জানালেন, “এই বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। সুদীপ্তার মনে হয়েছে, ওটা ওঁর ব্যক্তিগত মত। আমারও যা ব্যক্তিগত মতামত, আমি সেটাই বলেছি। চিকিৎসকরা যখন বেতন পাচ্ছেন, তখন মুমূর্ষু রোগীরা কেন পরিষেবা পাবেন না? আমি আন্দোলন (RG Kar Protest) করার কথা বলে যদি কাজ বন্ধ রাখি, প্রযোজক কি আমাকে টাকা দেবেন? পেশাদার শিল্পী হিসেবে তো আমাকে কাজটা চালিয়ে যেতেই হবে। শুধু এটুকুই বলতে চেয়েছিলাম।”

[আরও পড়ুন: ‘এই বাংলাই দেখতে চেয়েছিলাম’, ন্যায়বিচারের দাবিতে বাংলার প্রতিবাদী সত্ত্বায় ‘স্বপ্নপূরণ’ মিঠুনের]

Actor MLA Kanchan Mullick opens up on RG Kar incident
ছবি : এক্স হ্যান্ডেল

ঠিক কী বলেছিলেন কাঞ্চন মল্লিক, যার জন্যে এত বিতর্ক? তারকা বিধায়ক রবিবার কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্নামঞ্চে যোগ দিয়ে ধর্ষকদের ফাঁসি দাবি করে পরক্ষণেই আন্দোলনকারী ডাক্তারকারী কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, “অনেক সরকারি কর্মচারি কর্মবিরতিতে রয়েছেন। তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন?” পাশাপাশি আর জি কর কাণ্ডের তীব্র নিন্দাও করেন তিনি। তবে যাঁরা এই ইস্যুটিতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চনের প্রশ্ন, “আসল উদ্দেশ্য কোনটি- দোষীর শাস্তি নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ?” ঘটনার তীব্র নিন্দা করে ধর্ষকের ফাঁসিও চেয়েছেন তারকা বিধায়ক।

[আরও পড়ুন: অভিনয়ের ইচ্ছে নেই! আহমেদাবাদ IIM-এ ভর্তি হলেন অমিতাভের নাতনি নভ্য নভেলি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.