Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Farah El Kadhi

বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাক! মাত্র ৩৬ বছরে মৃত্যু সোশাল মিডিয়া তারকার

তারকার শেষ ইনস্টাগ্রাম পোস্ট গ্রিসের এক রেস্তরাঁ থেকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৪, ১৭:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৪, ১৭:৩৩

options
link
বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাক! মাত্র ৩৬ বছরে মৃত্যু সোশাল মিডিয়া তারকার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়াতে গিয়েছিলেন। খোশমেজাজেই ঘুরছিলেন বিলাসবহুল ইয়টে। আচমকাই অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হল না। মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয় টিউনিশিয়ার জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফারহা আল কাধির (Farah El Kadhi)।

Farah El Kadhi
ছবি: ইনস্টাগ্রাম

টিউনিশিয়ায় বেশ জনপ্রিয়তা রয়েছে ফারহার। ইনস্টাগ্রামে তাঁর ১০ লক্ষেরও বেশি ফলোয়ার। প্রোফাইলে লেখা ‘ডায়মন্ড ইন দ্য স্কাই’। প্রাইভেট ফার্মে আর্কিটেক্ট হিসেবে কাজ করতেন ফারহা। আবার ফ্যাশনেও ছিল তাঁর প্রবল আগ্রহ। ফ্যাশন ব্র্যান্ড বাজার ফাফের মালকিন ছিলেন তিনি। নিজেকে ‘ট্রাভেল অ্যাডিক্ট’ বলতেন। যখনই সুযোগ পেতেন। বেরিয়ে পড়তেন অজানার সন্ধানে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘রহমান স্যরের সঙ্গে কাজের স্বপ্ন দেখি’, বিশ্ব সঙ্গীত দিবসে মনের কথা জানালেন মধুবন্তী]

তারকার শেষ ইনস্টাগ্রাম পোস্ট গ্রিসের এক রেস্তরাঁ থেকে। একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। তারই মাঝে হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন ফারহা। তখনও জানতেন না, এই পৃথিবীতে তাঁর আয়ু ফুরিয়ে এসেছে।

 

সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি বিলাসবহুল ইয়টে ঘুরছিলেন ফারহা। সেখানেই অসুস্থ বোধ করেন। মাল্টার মাটের দেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ বছরের সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত অনুরাগীরা। ফারহার কাছের বন্ধু তথা টিউনিশিয়ার আরেক সোশাল মিডিয়া তারকা সৌলায়মা নেনিয়া তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। জানিয়েছেন, অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ ছিলেন তিনি।

[আরও পড়ুন: রামধনু অন্তর্বাসে পুনম, শান্তির বার্তা অনন্যার, যোগের মায়ায় আচ্ছন্ন তারকারা ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.