সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় গায়ক সন্দীপ ব্যাস (Sandeep Vyas)। তাঁর এই অকালপ্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া। সন্দীপ কলকাতার ছেলে হলেও মুম্বই ইন্ডাস্ট্রি মাতিয়েছেন নিজগুণে। বুধবার সন্ধেয় সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন গায়ক। কেওড়াতলা মহাশ্মশানে সন্দীপের শেষকৃত্য সম্পন্ন হয়।
সন্দীপ ব্যাস গায়ক হিসেবেই শুধু নয়, একজন জকি বা ডিজে হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর মতো একজন বহুমুখী প্রতিভার এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ সহকর্মী এবং ঘনিষ্ঠরা। মৃত্যুকালে সন্দীপের বয়স হয়েছিল ৫০। ঠিক কী কারণে গায়কের মৃত্যু হয়েছে, সেটা এখনও জানা যায়নি। ২০০৭ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুম্বইয়ের গোটা ব্রেবোর্ন স্টেডিয়াম মাতিয়েছিলেন সন্দীপ ব্যাস। সেখানে পারফর্ম করে সকলের মন জিতে নিয়েছিলেন তিনি। বলিউডের সংবাদমাধ্যমেই প্রথম কলকাতার ছেলে সন্দীপের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
[আরও পড়ুন: ‘রাজনীতিবিদরা কি ফুচকা বিক্রি করবে?’, শঙ্করাচার্যকে কটাক্ষ কঙ্গনার]
বলিউড থেকে ইংরেজি,পপ গান- সবেতেই সমানভাবে পারদর্শী ছিলেন সন্দীপ। তিনি তাঁর ভাই সঞ্জীবের সঙ্গে একাধিক গানও কম্পোজ করেছেন বলিউডে। যে তালিকার অন্যতম সন্দীপের গাওয়া ইমরান খানের ‘কিডন্যাপ’ সিনেমার ‘মিট যায়ে’ গানটি। যা কিনা দারুণ জনপ্রিয় হয়েছিল। দেশের একাধিক শহরে দুর্দান্ত পারফরমেন্সের জেরে সকলের মন কেড়ে নিয়েছিলেন সন্দীপ ব্যাস। সেরা লাইভ পারফর্মারের পুরস্কারও পান তিনি। সন্দীপের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতদুনিয়ায়।
[আরও পড়ুন: খাবারে বিষক্রিয়া! হাসপাতালে জাহ্নবী কাপুর]
সর্বশেষ খবর
-
ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর করল বিধাননগর আদালত
-
স্তনে হাত দিয়ে, অন্তর্বাস খুলিয়ে ‘চেকিং’! নিট দিতে গিয়ে অসম্মানিত ছাত্রীরা, তুঙ্গে বিতর্ক
-
জগৎসভায় শ্রেষ্ঠ… বিশ্বের প্রথম শল্যচিকিৎসক সুশ্রুতের মূর্তি বসল স্কটল্যান্ডের প্রাচীন শল্যচিকিৎসা কলেজে
-
‘মাতৃভূমি’-তে সলমনের মায়ের ভূমিকায় দিয়া মির্জা! জল্পনা জিইয়ে আর কী বললেন ফারহা খান?
-
রাজ্যে শূন্য কাটানোর পুরস্কার, ডোমকলের রানাকে রাজ্য কমিটিতে নিল সিপিএম