Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Ravi Kishan

রবি কিষেণের ‘মৌনব্রতে’ নেটভুবনে মিম-বিস্ফোরণ! কেন ‘লর্ড রবি’ আখ্যা বিজেপি সাংসদকে?

আচমকাই কেন সোশাল পাড়ার চর্চায় গোরক্ষপুরের বিজেপি সাংসদ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৯:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৯:৪৫

options
link
রবি কিষেণের ‘মৌনব্রতে’ নেটভুবনে মিম-বিস্ফোরণ! কেন ‘লর্ড রবি’ আখ্যা বিজেপি সাংসদকে? zoom
রবি কিষেণের 'মৌনব্রতে' নেটভুবনে মিম-বিস্ফোরণ!
Advertisement

রাজনীতির ময়দান হোক কিংবা বিনোদুনিয়া, রবি কিষেণ বরাবরই চর্চার শিরোনামে বিরাজ করেন। সিনেপর্দার মতো রাজনীতির রঙ্গমঞ্চেও তাঁর সংলাপ সুপারহিট! দিন কয়েক আগে যোগ দিবসে গুটখা চিবোতে চিবোতে ব্যয়াম করায় বেধড়ক ট্রোলের শিকার হয়েছিলেন তারকা সাংসদ। এবার ফের একবার আলোচনার কেন্দ্রে রবি কিষেণ। বর্তমানে নেটভুবনে তাঁকে নিয়ে মজার রিল, মিমের অন্ত নেই। কখনও শিরোনামে তাঁর উচ্চারণ বিভ্রাট, আবার কখনও বা আতশকাচে তারকা সংসদের মন্তব্য। এহেন মিম-বিস্ফোরণে নেটবাসিন্দাদের পেটেও খিল!

‘জলদি, দ্য লেট’, ‘হোম ফ্রম ওয়ার্ক’, ‘মানি ফলোজ মাই ব্রাদার’-এর পর মৌনব্রতের কথা বলে ফের একটি মিম উপহার দিলেন রবি কিষেণ।’

অনুরাগীদের কথায়, রবি কিষেণ আসলে ‘মিম লর্ড’। আসলে দিন কয়েক ধরেই ভোজপুরী সুপারস্টারের বেশ কিছু মজার ভিডিও ভাইরাল। সম্প্রতি রাজ সামানির পডকাস্টে হাজির হয়েছিলেন তিনি। যেখানে রবিকে প্রশ্ন ছোড়া হয়, ‘টাকা না পরিচিতি- কোনটি বেছে নেবেন?’ উত্তরে অভিনেতা সাংসদ বলেন, ‘পহসান, মানি ফলোজ, মাই ব্রাদার…’। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ‘খ্যাতি! টাকাপয়সা তো আমার পিছন পিছন আসে, ভাই।’ এই একটি সংলাপেই নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছেন রবি কিষেণ। এমন আবহেই পার্লামেন্টে চত্বর থেকে সাংসদের আরেকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে জনৈক সাংবাদিকের মুখোমুখি হয়ে তাঁকে বলতে শোনা যায়, “আমার মৌনব্রত চলছে। আজ পণ্ডিতজি আমাকে চুপ থাকতে বলেছেন। কী আর করা? আজ আমার মৌনব্রত, তাই আজ আমাকে শান্ত থাকতে দিন।” রবি কিষেণের এহেন মন্তব্যও দাবানল গতিতে ভাইরাল। এরপরই তারকা সাংসদকে কেউ ‘লর্ড রবি কিষেণ’, আবার কেউ বা ‘বিহারের টম ক্রুজ’ বলে আখ্যা দিয়েছেন।

Advertisement
Ravi Kishan
রবি কিষেণ

গোরক্ষপুরের তারকা সাংসদের মিম-বিস্ফোরণে সোশাল পাড়াতেও মন্তব্যের ছয়লাপ। কারএ মন্তব্য, ‘জেগে ওঠো বন্ধুরা, উনি আরও একটা দারুণ মিম টেমপ্লেট নিয়ে এসেছেন।’ কেউ বা মনে করিয়ে দিলেন, ‘জলদি, দ্য লেট’, ‘হোম ফ্রম ওয়ার্ক’, ‘মানি ফলোজ মাই ব্রাদার’-এর পর মৌনব্রতের কথা বলে ফের একটি মিম উপহার দিলেন রবি কিষেণ।’ কারও কথায়, ‘উনি ধীরে ধীরে রজনীকান্তের মতো মিম-আইকনে পরিণত হচ্ছেন।’ কারও বা রসিক খোঁচা, ‘ভাইয়ের মৌন ব্রত এতটাই ‘লাউড’ (জোরালো), যে প্রতিবেশীরা নালিশ জানিয়েছে।’ নেটভুবনে তারকা সাংসদকে নিয়ে এহেন নানা মন্তব্যের ভিড়। তবে এসবে পাত্তা না দিয়ে রবি কিষেণ রয়েছেন নিজের ছন্দে মেতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.