আর মাত্র দিন পাঁচেক। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে একেবারে ঘনিষ্ঠবৃত্তকে সাক্ষী রেখে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দাম্পত্য ইনিংস শুরু করতে চলেছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। বিয়ে-রিসেপশনের আমন্ত্রণপত্র ফাঁস হওয়ায় গত দিন কয়েক ধরেই চর্চায় অনুষ্ঠানের আয়োজনের কলেবর। এমন আবহেই দক্ষিণী সুপারস্টার নায়িকাকে নিয়ে নতুন গুঞ্জন চাউড় মায়ানগরীর সিনেপাড়ায়। শুটিংয়ে কৃতী শ্যাননের সঙ্গে রশ্মিকার সমকাম প্রেম নিয়ে বিস্তর ফিসফাস! ব্যাপারটা ঠিক কী?
‘রিয়েল’ নয়, এহেন গুঞ্জন আদতে রশ্মিকা মন্দানার ‘রিল লাইফ’ নিয়ে। খানিক খোলসা করে বললে, দক্ষিণী অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘ককটেল ২’ (Cocktail 2) নিয়ে। বছর দেড়েক ধরেই ‘ককটেল’-এর সিক্যুয়েল নিয়ে বহু জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বিদেশে শুটিংকালীনও ক্যামেরার নেপথ্য কিছু দৃশ্য নেটভুবনে ভাইরাল হয়েছিল। যদিও সেসময়ে সিনেমার গল্প ফাঁস হয়নি, তবে এবার রশ্মিকা সাতপাক ঘোরার আগেই ফাঁস ‘ককটেল ২’-এর প্লট। কানাঘুষো, এই ছবিতে নাকি কৃতী শ্যাননের সঙ্গে সমকাম প্রেমে বুঁদ হবেন রশ্মিকা। শুধু তাই নয়! ঘনিষ্ঠ সূত্রে আরও চমকপ্রদ তথ্য পাওয়া গেল। খবর, কৃতী-রশ্মিকা এই ছবিতে ‘সমকাম দম্পতি’ হিসেবে ধরা দেবেন। আর তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ শাহিদ কাপুরের।
আরও পড়ুন:

সম্প্রতি শুটিংয়ের শেষ দিনে গোটা ‘ককটেল ২’ টিম নিয়ে ছবি ভাগ করে নিয়েছিলেন পরিচালক হোমি আদাজানিয়া। যেখানে একফ্রেমে কৃতী শ্যানন, রশ্মিকা মন্দানা ও শাহিদ কাপুরকে দেখা গিয়েছে। এরপরই শোনা যায়, বর্তমান প্রজন্মের প্রেক্ষাপটে সমকাম প্রেমের আধারে চিত্রনাট্য সাজানো হয়েছে। যদিও এহেন গুঞ্জনের আবহে মুখে কুলুপ এঁটেছেন ‘ককটেল ২’ নির্মাতারা। তবে খবর, সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এই সিনেমা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক