‘টাটিরি’ গান নিয়ে বিতর্কে জর্জরিত র্যপার বাদশা। এর মাঝেই এবার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় বাদশা। এযাবৎকাল বলিউডের বহু তারকাকে হুঁশিয়ারি দিয়েছে বিষ্ণোই গ্যাং। এবার সেই তালিকায় নাম জুড়ল বাদশারও।
বিষ্ণোই গ্যাং সরাসরি বাদশাকে এই হুমকি দিয়েছে। বাদশার ‘টাটিরি’ গান ঘিরেই এই ঘটনা। হরিয়ানার সংস্কৃতিকে অসম্মান করার অভিযোগেই বাদশাকে সরাসরি হুমকি দিয়েছে এই দল। সোশাল মিডিয়া মারফত এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাদশাকে। যেখানে লেখা হয়েছে, ‘র্যাপার বাদশা, হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। আর সেটা করেছিস তুই। ২০২৪ সালে একটা ট্রেলার দেখিয়েছিলেম। এবার আর তা হবে না সরাসরি তোর কপালে গুলি চালাব।’ উল্লেখ্য, ‘টাটিরি’ নিয়ে বিতর্কে জর্জরিত খ্যাতনামা র্যাপার বাদশা। নারীর সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগে এই মুহূর্তে জর্জরিত তিনি। তবে এই প্রথম নয় অতীতেও গান বেঁধে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন হরিয়ানার ভূমিপুত্র। হরিয়ানার মাটিতে একটাও অনুষ্ঠান করতে দেওয়া হবে না এই বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বাদশাকে। শনিবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা মহিলা কমিশন।
আরও পড়ুন:

এই প্রথম নয় অতীতেও গান বেঁধে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন হরিয়ানার ভূমিপুত্র। হরিয়ানার মাটিতে একটাও অনুষ্ঠান করতে দেওয়া হবে না এই বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বাদশাকে।
অন্যদিকে সাম্প্রতিক অতীতে সেলেবপাড়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং! কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি ছাড়িয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। সলমন খান, কপিল শর্মা রোহিত শেট্টি, রণবীর সিংয়ের পর পর এবার বিষ্ণোইদের টার্গেটে র্যাপার বাদশা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঐক্য ও সম্প্রীতির সুর নিউটাউনে, ৮০তম স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ
-
ব্রিকস সম্মেলনের আগেই ভারত সফরে তারেক, নেপথ্যে ঢাকা-দিল্লির কোন সমীকরণ?
-
ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য, নয়া হারে চিকিৎসার খরচ পাবেন রাজ্য সরকারি-পেনশনভোগীরা
-
গাছের গোড়ায় পা পড়তেই বিস্ফোরণ! পঞ্চায়েত প্রধানের বাগান সাফ করতে গিয়ে ছিটকে গেলেন ২ মজুর, উড়ল আঙুল
-
‘পিওকে ভারতের সঙ্গে যুক্ত হত যদি…’, স্বাধীনতা দিবসে কেন্দ্রের সমালোচনায় ওমর, পালটা বিজেপির