Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ranya Rao

মেয়ের ‘অপকর্মের শাস্তি’, জোর করে ছুটিতে পাঠানো হল রানিয়া রাওয়ের আইপিএস বাবাকে

মেয়ের এমন 'গুণের' কথা তিনি জানতেন না বলেই দাবি রামচন্দ্র রাওয়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৫, ০৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৫, ০৯:৫৪

options
link
মেয়ের ‘অপকর্মের শাস্তি’, জোর করে ছুটিতে পাঠানো হল রানিয়া রাওয়ের আইপিএস বাবাকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার জামিন পাননি সোনাপাচার মামলায় ধৃত কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। আপাতত বেঙ্গালুরুর রাজস্ব গোয়েন্দা দপ্তরের হেফাজতেই থাকতে হবে তাঁকে। আর এবার বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হল তাঁর বাবা কর্নাটকের ডিজিপি পদাধিকারী পুলিশ আধিকারিক রামচন্দ্র রাওকে।

রানিয়া ধরা পড়ার পর থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন রামচন্দ্র। নিজেকে ‘ভগ্নহৃদয় পিতা’ বলে বর্ণনা করে জানিয়ে দিয়েছিলেন, মেয়ের এমন ‘গুণের’ কথা তিনি কিছুই জানতেন না। সেই সঙ্গে দাবি করেছিলেন, সম্প্রতি বিয়ের পর থেকেই রানিয়া আর তাঁদের সঙ্গে থাকতেন না। মেয়ের গ্রেপ্তারির খবর তিনি সংবাদমাধ্যম সূত্রেই প্রথম পেয়েছিলেন বলেও দাবি রামচন্দ্রর। কিন্তু এবার তাঁকেও যেতে হল বাধ্যতামূলক ছুটিতে।

Advertisement

গত ৩ মার্চ, বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া। পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী। পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়ে দেয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন। এবং ঘোষণা করেছিলেন, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও দেখা গিয়েছে, সোনা নিয়ে তিনি ভারতেই ফিরেছিলেন। এভাবে বারবার দুবাই যাওয়ার ভ্রমণ ইতিহাস থেকে পুলিশ নিশ্চিত, সোনা পাচারের কাজেই এতবার সেখানে যেতে হয়েছিল কন্নড় অভিনেত্রীকে।

এদিকে তদন্তকারীদের দাবি, তিনি একেবারেই তদন্তে সহযোগিতা করছেন না। ফলে তাঁকে হেফাজতে রাখলে প্রমাণ নষ্টের সম্ভাবনাও থাকবে না বলে দাবি পুলিশের। এই পরিস্থিতিতে তাঁকে জামিন দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে আদালত। এদিকে, এই মামলায় ধৃত তরুণ রাজুকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.