Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Ranveer Singh

বলিউডে রণবীরের ‘প্রলয়’, ‘ডন’ বিতর্কে মৌনব্রত কাটিয়ে কবে শুটিং ফ্লোরে ফিরবেন?

রণবীর সিংয়ের হাত ধরে বদলাবে বলিউডের মরশুম! 'ডন' অভিশাপ উড়িয়ে হাইভোল্টেজ মেজাজে 'ধুরন্ধর' অভিনেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৫:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৫:৩৫

options
link
বলিউডে রণবীরের ‘প্রলয়’, ‘ডন’ বিতর্কে মৌনব্রত কাটিয়ে কবে শুটিং ফ্লোরে ফিরবেন? zoom
রণবীর সিংয়ের হাত ধরে বদলাবে বলিউডের মরশুম! আসছে 'প্রলয়'।

কথা ছিল, ‘ধুরন্ধর’-এর ব্লকবাস্টার ব্যবসার পর ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ শুরু করবেন। কিন্তু গগনচুম্বী সাফল্যের পরই শেষমুহূর্তে সেই সিনেমা থেকে সরে দাঁড়ানোয় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর ‘শাস্তির খাঁড়া’র মুখে পড়েছেন রণবীর সিং (Ranveer Singh)! শত বিতর্ক সত্ত্বেও ‘টুঁ’ শব্দটি করেননি। বরং সংশ্লিষ্ট ইস্য়ুতে অভিনেতা নাকি ১৮ মাসের ‘মৌনব্রত’ পালন করবেন। কিন্তু কেন এহেন সিদ্ধান্ত? কৌতূহল চাগাড় দিতেই ফাঁস হল আসল খবর। আসন্ন সিনেমা ‘প্রলয়’-এর প্রস্তুতির জন্যেই নাকি এহেন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

‘জম্বি’ হামলার প্রেক্ষাপটে কীভাবে সুপারহিরো হয়ে উঠবেন রক্ষাকর্তা রণবীর সিং? সেই গল্পই ফুটে উঠবে মেগাবাজেট এই সিনেমায়। উল্লেখ্য, ‘গো গোয়া গোন’ ছাড়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেভাবে জম্বি জঁরের সিনেমা হয়নি। তবে এবার নাকি রণবীর সিংয়ের হাত ধরেই বলিউডের মরশুম বদলাতে চলেছে! কীরকম?

পঁচিশ সালের ডিসেম্বর মাসে রণবীর যখন দীপিকার সঙ্গে বিদেশে ছুটি কাটাতে ব্যস্ত, সেসময়েই জানা যায় যে, দেশে ফিরে ‘ডন ৩’ নয়, আদতে জয় মেহেতার ‘প্রলয়’ ছবির কাজ শুরু করবেন অভিনেতা। সেকারণেই প্রস্তুতির প্রাক্কালে বিরতি নিতে গিয়েছিলেন। ‘জম্বি’ হামলার প্রেক্ষাপটে কীভাবে সুপারহিরো হয়ে উঠবেন রক্ষাকর্তা রণবীর সিং? সেই গল্পই ফুটে উঠবে মেগাবাজেট এই সিনেমায়। উল্লেখ্য, ‘গো গোয়া গোন’ ছাড়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেভাবে জম্বি জঁরের সিনেমা হয়নি। তবে এবার নাকি রণবীর সিংয়ের হাত ধরেই বলিউডের মরশুম বদলাতে চলেছে! কীরকম? জম্বি ঘরানার এই সিনেমার জন্য মাসখানেক ধরেই নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যও রয়েছে। তাই কড়া হোমওয়ার্ক প্রয়োজন। রণবীর নিজেও ফ্লোরে নামার আগে এই পন্থায় বিশ্বাসী। এবার রণবীরের ‘প্রলয়’ নিয়ে ফাঁস হল বড় তথ্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ranveer Singh breaks silence with 'Pralay' prep as Don 3 controversy grows.
রণবীর সিং

বলিউড মাধ্যম সূত্রে খবর, সব ঠিক থাকলে ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাসেই ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন রণবীর সিং। ছবির একটি বড় অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। বর্তমানে সেদেশেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হচ্ছে, এই সিনেমা যেহেতু ‘পোস্ট-অ্যাপোক্যালিপটিক’ বা মহাবিপর্যয়-পরবর্তী অধ্যায়ের গল্প বলবে, তাই মেকিংয়ে বিশেষ জোড় দিতে হচ্ছে নির্মাতাদের। খবর, পরিচালক জয় মেহতার টিম অস্ট্রেলিয়ায় এমন সব টেকনিশিয়ানদের নিয়ে কাজ করছেন, যাঁরা এর আগে আন্তর্জাতিক মানের প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি জম্বি-কেন্দ্রিক জগতের গল্প সাজানোর জন্য চিত্রনাট্যকাররাও কোমর বেঁধে কাজ করছেন। কানাঘুষো, ৩০০ কোটি বাজেটের এই সিনেমাকে ব্লকবাস্টার করতে রণবীর সিংও নাকি নিজস্ব ভাবনাচিন্তা ভাগ করে নিচ্ছেন তাঁদের সঙ্গে। সূত্রের খবর, এখনও পর্যন্ত কল্যাণী প্রিয়দর্শনকে নায়িকা হিসেবে ভাবা হয়েছে, তবে ভবিষ্য়তে মুখবদলের সম্ভাবনা প্রবল। জম্বিদের হামলায় এক দম্পতির টিকে থাকার লড়াইও দেখা যাবে ছবিতে। ‘ডন’ বিতর্ক কাটিয়ে এবার শুধু রণবীর সিংয়ের ফ্লোরে যাওয়ার অপেক্ষা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.