Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Ranveer Singh

বলিউডে নিষিদ্ধ হতেই ঈশ্বরের দরবারে রণবীর, ‘শাপমোচন হবে?’ ভিডিও দেখে প্রশ্ন নেটপাড়ার

কেরিয়ারের টার্নিং পয়েন্টে এসেই ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর রক্তচক্ষুর শিকার 'ধুরন্ধর' রণবীর। এর মাঝেই ভগবানের দ্বারস্থ রণবীর। চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্যামেরাবন্দি 'ধুরন্ধর' অভিনেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৮:১৭

options
link
বলিউডে নিষিদ্ধ হতেই ঈশ্বরের দরবারে রণবীর, ‘শাপমোচন হবে?’ ভিডিও দেখে প্রশ্ন নেটপাড়ার zoom
বলিউডে নিষিদ্ধ হতেই ঈশ্বরের দরবারে রণবীর,

রণবীর সিং (Ranveer Singh), এই মুহূর্তে বিতর্কের অপর নাম তা বললে অত্যুক্তি হবে না। কেরিয়ারের টার্নিং পয়েন্টে এসেই ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর রক্তচক্ষুর শিকার ‘ধুরন্ধর’ রণবীর। ‘ডন ৩’-এর চলমান বিতর্কে সোম সন্ধ্যায় বলিউডে ‘নিষিদ্ধ’ হয়েছেন রণবীর। সংশ্লিষ্ট সংস্থার বক্তব্য, রণবীর যদি ব্যক্তিগতস্তরে আলোচনা করেন তাহলে দ্বিতীয়বার ভাবনার জায়গা তৈরি হবে। যদিও এই প্রসঙ্গে অভিনেতার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রণবীরের টিমের তরফে জানানো হয়েছে, বিতর্কের মাঝেও ‘ডন ৩’-এর সাফল্যই কামনা করছেন অভিনেতা। সিনেমা ঘিরে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছুক রণবীর। আগামী ছবি ‘প্রলয়’-এর ভবিষ্যৎও বিশ বাঁও জলে। এর মাঝেই ভগবানের দ্বারস্থ রণবীর।

সোশাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্ত। উল্লেখ্য, বলিউডে ‘ব্যান’ হওয়ার পর মুম্বই বিমানবন্দরে মুখে মাস্ক পরে প্রথমবার জনসমক্ষে আসেন। উপস্থিত পাপারাজ্জিদেরও এড়িয়ে যান। মন্দিরের ভিতর বেশ হাসিখুশিই দেখা গেল রণবীরকে। তবে চোখে মুখে চিন্তার ছাপও বেশ স্পষ্ট। এবার জেনে নেওয়া যাক কোন মন্দিরে গিয়েছেন। চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্যামেরাবন্দি রণবীর। মাটিতে বসে প্রার্থনা করার পাশাপাশি পুরোহিতের সঙ্গে ছবিও তুলেছেন অভিনেতা। সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই, সকলের অনুমান ‘ব্যান’ হওয়ার পরই মন্দিরে ছুটেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
রণবীর সিং

কিন্তু, বিষয়টা আদতে তা নয়। আসলে ‘কান্তারা’ মিমিক্রি ইস্যুতে চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়েছেন রণবীর সিং। ২০২৫ সালে ‘আইএফএফআই’-এর সমাপ্তি অনুষ্ঠানে বক্স অফিস কাঁপানো সিনেমা ‘কান্তারা’র মিমিক্রি বিতর্কে জড়িয়েছিলেন। চরম সমালোচনার শিকার হয়েছিলেন রণবীর। এই ঘটনার জেরে কর্ণাটক উচ্চ আদালতে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। কর্ণাটক উচ্চ আদালত এফআইআর খারিজ করলেও রণবীরের আচরণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত করার বিষয় থেকে মুক্তি দেয়নি।

ক্ষমা প্রার্থনার জন্য আদালত তাঁকে চার সপ্তাহের মধ্যেই মাইসুরুর চামুণ্ডেশ্বরী মন্দির পরিদর্শনের নির্দেশ দিয়েছিল। সেই প্রেক্ষিতেই চামুণ্ডেশ্বরী মন্দিরে এসে শাপমোচন করলেন রণবীর। তবে এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, একদিকে কান্তারা ইস্যু থেকে নিস্তার পেলেন সেই সঙ্গে জীবনে আছড়ে পড়া ঝড় থেকে মুক্তির প্রার্থনার সুযোগ পেলেন সে কথা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.