Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Ranveer Singh

‘ডন’ বিতর্কে বিপদ! তবুও শুটিং থামিয়ে অন্তঃসত্ত্বা দীপিকার দেখভালের জন্য পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর

দীপিকা পাড়ুকোনের মাতৃত্বের দ্বিতীয় ইনিংসের এই প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকতে বড় সিদ্ধান্ত নিয়েছেন রণবীর সিং! পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে কবে ফিরছেন অভিনেতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২০:০৬

options
link
‘ডন’ বিতর্কে বিপদ! তবুও শুটিং থামিয়ে অন্তঃসত্ত্বা দীপিকার দেখভালের জন্য পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর zoom
অন্তঃসত্ত্বা দীপিকার দেখভালের জন্য পিতৃত্বকালীন ছুটি নিচ্ছেন রণবীর

কথা ছিল, ‘ধুরন্ধর’-এর ব্লকবাস্টার ব্যবসার পর ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির কাজ শুরু করবেন। কিন্তু গগনচুম্বী সাফল্যের পরই শেষমুহূর্তে সেই সিনেমা থেকে সরে দাঁড়ানোয় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর ‘শাস্তির খাঁড়া’র মুখে পড়েন রণবীর সিং (Ranveer Singh)! শত বিতর্ক সত্ত্বেও ‘টুঁ’ শব্দটি করেননি। বরং সংশ্লিষ্ট ইস্যুতে অভিনেতা ১৮ মাসের ‘মৌনব্রত’ পালনের পথে হেঁটেছেন। এহেন বিতর্কের মাঝেই শোনা যায়, আগামী আগস্ট মাস থেকে ‘প্রলয়’-এর শুটিং শুরু করছেন রণবীর সিং। তবে এবার জানা গেল, সেই সিনেমার শুটিংয়ের মাঝপথেই নাকি লম্বা বিরতি নেবেন অভিনেতা।

আসলে দীপিকা পাড়ুকোন বর্তমানে গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ চিকিৎসার পরিভাষায় ‘থার্ড ট্রাইমেস্টার’-এর মধ্য দিয়ে যাচ্ছেন। অর্থাৎ অভিনেত্রী এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। আগামী অক্টোবর মাসেই রণবীর-দীপিকার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হবে। আর স্ত্রী’র মাতৃত্বের দ্বিতীয় ইনিংসের এই প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকতে বড় সিদ্ধান্ত নিয়েছেন রণবীর সিং। বলিউড মাধ্যম সূত্রে খবর, আগামী মাসেই জয় মেহতা পরিচালিত ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন অভিনেতা। পুজোর মরশুম পর্যন্ত সেই ছবির কাজেই ব্যস্ত থাকবেন। কিন্তু এরপর ‘প্রলয়’-এর কাজ কয়েক মাসের জন্য বন্ধ রাখবেন তিনি। খবর, পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার ২০২৭ সালে জয় মেহেতার জম্বি সিনেমার দ্বিতীয় শিডিউলের কাজ শুরু করবেন। অতঃপর কাজ নিয়ে শত বিতর্ক সত্ত্বেও রণবীর সিংয়ের কাছে যে পরিবারই প্রায়োরিটি, সেটা বুঝিয়ে দিয়েছেন অভিনেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ranveer Singh to take paternity leave for Deepika Padukone
রণবীর-দীপিকা। ছবি- ইনস্টাগ্রাম

পঁচিশ সালের ডিসেম্বর মাসে রণবীর যখন দীপিকার সঙ্গে বিদেশে ছুটি কাটাতে ব্যস্ত, সেসময়েই জানা যায় যে, দেশে ফিরে ‘ডন ৩’ নয়, আদতে জয় মেহেতার ‘প্রলয়’ ছবির কাজ শুরু করবেন অভিনেতা। সেকারণেই প্রস্তুতির প্রাক্কালে বিরতি নিতে গিয়েছিলেন। ‘জম্বি’ হামলার প্রেক্ষাপটে কীভাবে সুপারহিরো হয়ে উঠবেন রক্ষাকর্তা রণবীর সিং? সেই গল্পই ফুটে উঠবে মেগাবাজেট এই সিনেমায়। উল্লেখ্য, ‘গো গোয়া গোন’ ছাড়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেভাবে জম্বি জঁরের সিনেমা হয়নি। তবে এবার রণবীর সিংয়ের হাত ধরেই বলিউডের মরশুম বদলাতে চলেছে! ‘ডন’ বিতর্কের আবহে জম্বি ঘরানার এই সিনেমার জন্য মাসখানেক ধরেই নিঃশব্দে প্রস্তুতি নিয়েছেন অভিনেতা। হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যও রয়েছে। তাই কড়া হোমওয়ার্ক প্রয়োজন। রণবীর নিজেও ফ্লোরে নামার আগে এই পন্থায় বিশ্বাসী। এবার শুটিং শুরুর পালা। তবে তার প্রাক্কালেই রণবীর সিংয়ের পিতৃত্বকালীন বিরতি নেওয়ার কথা জানা গেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.