সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ছবির প্রতি রণবীর সিংয়ের ভালোবাসা আদি ও অকৃত্রিম বলা যায়। এর আগে শ্রীলীলার সঙ্গে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করেছিলেন রণবীর। সম্প্রতি এক অনুষ্ঠানে তা আরও প্রকাশ পেল। ওই অনুষ্ঠানে পরিচালক অ্যাটলির প্রশংসায় পঞ্চমুখ হন রণবীর।
অ্যাটলি সম্পর্কে বলতে গিয়ে রণবীর বলেন, “জওয়ান ছবির হাত ধরে অ্যাটলি প্রতিটি মানুষের কাছে পছন্দের একজন পরিচালক। আমি নিজে অ্যাটলিকে তাঁর ‘মার্শাল’ ছবিটি মুক্তির পর তাঁকে বলেছিলাম, ‘আমি আপনার সিনেমা ভীষণ ভালোবাসি। আপনার মুম্বইতে এসে ছবি বানানো উচিত। আমি আপনার ছবিতে অভিনয় করতেও চাই।’ এটা তখনকার কথা যখন আমি নিজে ইচ্ছাপ্রকাশ করেছিলাম তাঁর ছবিতে অভিনয় করার জন্য। তিনি আমার খুব পছন্দের একজন পরিচালক ও বন্ধু।”
একইসঙ্গে রণবীর আরও বলেন, “আমার স্ত্রী তাঁর ছবিতে অভিনয় করছেন। সেই সুবাদে আমি যখন দীপিকার সঙ্গে দেখা করতে গিয়েছি তখন তাঁর নতুন ছবির শুটিং সেটে গিয়ে বুঝেছি তিনি অন্য মাপের কিছু একটা তৈরি করছেন। বলতে পারি অ্যাটলি যা বানাচ্ছেন তা আজ অবধি এই দেশের বিনোদুনিয়ায় কেউ বানাননি। আক্ষরিক অর্থে তিনি হলেন মশালা ছবির রাজা।” তবে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে না হলেও অ্যাটলির বিজ্ঞাপনী ছবিতে দেখা যাবে রণবীরকে। শ্রীলীলা ও ববি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নাকি রণবীর। এই বিজ্ঞাপনী ছবির নির্ধারিত বাজেট নাকি দেড়শো কোটি টাকা। পূর্ণ দৈর্ঘ্যের ছবি না হলেও তার শুটিংয়ে নাকি খামতিই নাকি থাকবে না।
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির