ভাগ্যের এ কী পরিহাস! ‘ধুরন্ধর’-এর গগনচুম্বী সাফল্য এক লহমায় ম্লান! সদ্য খরা কাটিয়ে কেরিয়ারের শাপমোচন ঘটেছিল, তার মাঝেই বলিউডে ‘বয়কট’ রণবীর সিং। ‘ধুরন্ধর’ সাফল্যের পর ফারহান আখতারের মেগাবাজেট ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়ান অভিনেতা। পরিচালক-প্রযোজককে নাকানি-চোবানি খাওয়ানোর বিরাট মাশুল গুনলেন রণবীর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হতে হল ‘ধুরন্ধর’অভিনেতাকে। সোম সন্ধ্যায় ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর তরফে জানানো হয়, ফারহান আখতার প্রযোজিত তথা পরিচালিত ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় রণবীর সিংকে (Ranveer Singh) নিষিদ্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট সংগঠন। এমতাবস্থায় প্রথমবার জনসমক্ষে রণবীর সিং।
তবে একেবারে অন্য মেজাজে দেখা গেল অভিনেতাকে। রণবীর মানেই সদাহাস্য, ‘কুল’, ‘বেফিকরে’! যিনি পাপারাজ্জিদের দেখলেই মিষ্টি হেসে হাত নাড়েন সোমবার রাতে ভোলবদলে একেবারে গুরুগম্ভীর। এ যেন এক অন্য রণবীর! সাদা পাজামা-কুর্তার সঙ্গে চোখে সানগ্লাস আর কালো মাস্কে মুখ ঢেকে গাড়ি থেকে নামেন ‘ধুরন্ধুর’ অভিনেতা। নিরাপত্তা বলয়ে ঘেরা রণবীর মুম্বই বিমানবন্দরে পা রেখে উপস্থিত পাপারাজ্জিদের দিকে একটিবারও ফিরে তাকাননি।
আরও পড়ুন:

রণবীর সিংয়ের এমন রাশভারি ইমেজ সিনেমার পর্দায় দেখতে অভ্যস্ত, বাস্তবেও যে এমন দিন দেখতে হবে তা বোধহয় ভাবেননি ছবিশিকারিরা। সোশাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হয়েছে রণবীরের এই ভিডিওটি। সোম সন্ধ্যায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর তরফে ‘নিষিদ্ধ’ ঘোষণার পর আপাতত কারও সঙ্গে এই প্রসঙ্গে কথা বলতে চাইছেন না, এমনটাই মনে করছেন অনুরাগীরা।
বিবৃতি জারি করে জানানো হয়েছে ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির নিদারুন সাফল্য কামনা করেছেন তিনি। আগামী দিনে পেশাগত অঙ্গীকারগুলি বজায় রাখবেন। ‘ডন’ নিয়ে ফারহানের সঙ্গে আইনি ঝঞ্ঝাট কিংবা এহেন কাদা ছোড়াছুড়ি হলেও সচেতনভাবেই ‘টুঁ’ শব্দটি করেননি, সেটা সাফ জানিয়েছে রণবীরের টিম।
View this post on Instagram
প্রসঙ্গত, বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামতে হয় রণবীরকে।টিমের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির নিদারুন সাফল্য কামনা করেছেন তিনি। আগামী দিনে পেশাগত অঙ্গীকারগুলি বজায় রাখবেন। ‘ডন’ নিয়ে ফারহানের সঙ্গে আইনি ঝঞ্ঝাট কিংবা এহেন কাদা ছোড়াছুড়ি হলেও ‘ধুরন্ধর’ অভিনেতা যে সচেতনভাবেই ‘টুঁ’ শব্দটি করেননি, সেটা সাফ জানিয়েছে রণবীরের টিম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেমু পরিষেবা বহরমপুর কোর্ট পর্যন্ত সম্প্রসারিত, জেনে নিন তিনটি ট্রেনের সময়সূচি
-
বাংলা থেকে পুশব্যাক, বাংলাদেশেও ঘাড়ধাক্কা! মালদহের কাঁটাতারহীন সীমান্তে তুমুল উত্তেজনা
-
বকখালিতে বেড়াতে গিয়ে বান্ধবীকে ‘খুন’, সমুদ্রসৈকতে বালি খুঁড়ে উদ্ধার দেহ
-
বাসন্তীতে অস্ত্রভাণ্ডার! বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
মাথায় নেই হিজাব, খোলামেলা পোশাকে গান, গায়িকাকে ৭৪ ঘা চাবুক মারের নিদান ইরানের!