ঘোষণার পর থেকেই চর্চায় চার হাজার কোটির ‘রামায়ণ’। বিশেষ করে ঝলক উন্মচনের পর দর্শকমহলে উত্তেজনার পারদ আরও বেড়েছে বললেও অত্যুক্তি হয় না। যদিও ‘রামায়ণ’-এর মেকিং কিংবা রিসার্চ নিয়ে অহরহ সমালোচনার শিকার হতে হচ্ছে পরিচালক নীতেশ তিওয়ারিকে, তবে এহেন গগনচুম্বী বাজেটের ছবি যে ভারতীয় সিনেদুনিয়ার ইতিহাসে এক অন্য মাইলস্টোন গড়ার পথে, তা প্রচার কৌশলীর বহরেই বেশ বোঝা যাচ্ছে। গোড়াতেই জানা গিয়েছিল যে, দুই পর্বে তৈরি এই মহাকাব্য মুক্তি পাবে দু’ভাগে। আর উভয় ক্ষেত্রেই রিলিজের দিন হিসেবে দীপাবলির শুভ তিথিনক্ষত্রকে বেছে নেওয়া হয়েছে। তবে এবার বলিউডে জব্বর খবর, নির্মাতাদের ‘পাখির চোখ’ দিওয়ালির বক্স অফিসের দিকে থাকলেও রণবীরকন্যা রাহা কাপুরের জন্মদিনেই (Raha’s Birthday) রিলিজ হচ্ছে ‘রামায়ণ’ (Ramayana Release)।
“আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। কারণ বাবা হওয়ার পর রামায়ণ-এ অভিনয়ের সুযোগ পেয়েছি। ভগবান রামের চরিত্রে অভিনয় করছি, আর বাড়িতে ফিরে আমার মেয়ে…”
আরও পড়ুন:

আগামী ৬ নভেম্বর, রাহা কাপুরের জন্মদিন। ২০২২ সালের নভেম্বরে রণবীর-আলিয়ার সংসার আলো করে জন্ম নেয় কন্যাসন্তান। সেই প্রেক্ষিতে এবার চার বছরে পড়তে চলেছে খুদে। আর সেই প্রেক্ষিতেই ৬ নভেম্বর, শুক্রবার প্রেক্ষাগৃহের আলো দেখবে মেগাবাজেট ‘রামায়ণ’। অন্যদিকে ৮ নভেম্বর, রবিবার দিওয়ালি। অতঃপর উপলক্ষ্য দীপাবলির বক্স অফিস মাতানো হলেও সেই শুক্রবার, মেয়ের জন্মদিনে ‘রাম’ অবতারে আত্মপ্রকাশ করবেন রণবীর কাপুর। বাবার তরফে রাহার জন্মদিনের সবথেকে ‘দামি’ উপহার বললেও অত্যুক্তি হয় না। বুধবার সনি পিকচার্স-এর তরফে অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে জানানো হয়েছে যে, নীতেশ তিওয়ারি পরিচালিত তথা রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই মেগাবাজেট মহাকাব্য ২০২৬ সালের ৬ নভেম্বর মুক্তি পাবে। দ্বিতীয় ভাগটি ২০২৭ সালের দীপাবলির সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, বাবার ‘রামায়ণ’ শুটিংয়ের গোড়া থেকেই ওতপ্রোতভাবে জড়িত রাহা। কীরকম? ছবির ঝলক মুক্তির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেকথা জানিয়েছিলেন রণবীর।

অভিনেতা জানিয়েছিলেন, নিত্যদিন শুটিং থেকে ফিরে কীভাবে ছোট্ট রাহার সঙ্গে মহাকাব্যের খুঁটিনাটি নিয়ে গল্পে মাততেন তিনি? রণবীরের কথায়, “আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। কারণ বাবা হওয়ার পর রামায়ণ-এ অভিনয়ের সুযোগ পেয়েছি। ভগবান রামের চরিত্রে অভিনয় করছি, আর অন্যদিকে বাড়িতে ফিরে আমার মেয়ে রাহাকে রামায়ণের গল্প শোনাচ্ছি। সত্যিই এক অদ্ভুত অনুভূতি। তিন বছরের একটা শিশু মন দিয়ে আমার কথা শুনছে আর জিজ্ঞেস করছে আজ কি তুমি হনুমানের সঙ্গে শুট করেছ নাকি সীতার সঙ্গে? আর কী কাজ করলে? এই মুহূর্তগুলি সত্যিই অবিশ্বাস্য।” কাপুরনন্দন সেসময়ে এও জানান যে, “রামায়ণ নিয়ে ওর এত আগ্রহ দেখেই বোঝা যায়, এই গল্প আমাদের রক্তে মিশে রয়েছে। আমাদের সংস্কৃতির ভিত এতটাই গভীর যে অন্তর থেকেই ভালোবাসা আর আগ্রহটা তৈরি হয়ে যায়। আমরা চাই এই গল্পটা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?