‘দাদি কি শাদি’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে যাচ্ছিলেন। গাড়ি থেকে নামামাত্রই রণবীর-আলিয়াকে ঘিরে ধরেন পাপ্পারাজ্জিরা। আর তাতে রেগে কাঁই তাঁরা। ছবিশিকারীকে যোগ্য জবাবও দিলেন রণবীর (Ranbir Kapoor)। ভাইরাল ভিডিও নিয়ে চলছে জোর কাটাছেঁড়া।
সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে গোটা ঘটনা। গাড়ি থেকে নামেন রণবীর-আলিয়া। সেই সময় স্বাভাবিকভাবেই তাঁদের ঘিরে ধরে পাপ্পারাজ্জিরা। সরে যেতে বলেন রণবীর। তাতেও অবশ্য আমল দেননি ছবিশিকারীরা। জোর করে ধাক্কা দিয়ে ছবি তুলতে যান অনেকে। তাতেই তীব্র আপত্তি জানান রণবীর। তাঁদের যাতায়াতের জায়গা দিতে বলেন। ধীরে ধীরে সরে যান ফটোশিকারীরা। ভাইরাল এই ভিডিও নিয়ে চলছে জোর আলোচনা। কেউ কেউ বলছেন রণবীরের এহেন আচরণ মোটেও সমর্থনযোগ্য নয়। আবার কারও কারও মতে, যা করেছেন রণবীর, তা একেবারে ঠিক করেছেন। ব্যক্তিগত পরিসর ভেঙে যাঁরা ছবি তুলতে এগিয়ে এসেছেন, তাঁদের জন্য যোগ্য জবাব বলেও দাবি অনেকের।
আরও পড়ুন:
View this post on Instagram
বলে রাখা ভালো, আপাতত নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত রণবীর। ছবির
জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর। রামের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনিও করতে হয়েছে তাঁকে। ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রামদর্শনে বিভোর রণবীরের এহেন ‘পরিবর্তন’ নজরে পড়ে অনুরাগীদেরও। তাই গোড়া থেকেই কাপুরনন্দনকে ‘রাম’ অবতারে দেখার জন্য মুখিয়ে তাঁরা। রঘুনন্দন বেশে অবশ্য আশাহত করেননি তিনি। তবে শোনা যাচ্ছে, সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। পরশুরাম অবতারেও নাকি দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘মরক্কো বিশ্বজয়ের দাবিদার’, ছাত্র হাকিমিদের দাপুটে ফুটবলে গর্বিত গুরু করিম বেঞ্চারিফা
-
দৈনিক প্রায় লাখ টাকার তোলাবাজি! নাগালে পেয়েই তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’, জুটল গণধোলাই
-
খুনের চেষ্টা-সহ একাধিক ধারা, মোথাবাড়ি মামলায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র
-
মোদির আমেরিকা সফরের পরেই ভারতে আসবেন ট্রাম্প! জানালেন মার্কিন রাষ্ট্রদূত গোর
-
হার্ট অ্যাটাকের পর ২৭ কেজি ওজন কমালেন অনুরাগ কাশ্যপ, কেন ক্র্যাশ ডায়েট নিয়ে সতর্ক করছেন চিকিৎসকেরা?