সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তুতোদাদা’ তৈমুর আলি খানের মতোই জন্মেই সুপারস্টার রাহা। প্রথমবার ক্যামেরার সামনে এসেই তাক লাগিয়ে দিয়েছে রণবীর-আলিয়ার (Ranbir Kapoor-Alia Bhatt) মেয়ে রাহা। তাঁর ‘গুবলু মিষ্টি’ মুখ বরাবরই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং। এবার মা-বাবাকে ছাড়াই ‘অয়নমামার’ কোলে চড়ে দিব্যি মুম্বই ট্যুর করতে দেখা গেল খুদে রাহাকে (Raha Kapoor)।

পরনে সবুজ কোঅর্ড সেট। হাতে একটুকরো কাগজ। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কোলে হাসিমুখে দিব্যি পাপারাজ্জিদের ক্যামেরা দেখে পোজ দিচ্ছে রাহা। এই বয়সেই ‘ক্যামেরা রেডি’ সে। রণবীর-আলিয়ার সঙ্গে পরিচালক অয়নের দারুণ সম্পর্ক। পরিবারের সদস্যের মতোই। তারকাজুটির প্রেমের সাক্ষী ছিলেন প্রথম অয়নই। তাঁর কোলে চড়েই এবার ঘুরতে বেরিয়েছে রাহা। কাপুর পরিবারের ‘লক্ষ্মীমেয়ে’র সেই ছবি-ভিডিও রবিবাসরীয় নেটপাড়ার দাবানল গতিতে ভাইরাল। অনুরাগীরা ভালোবাসা উজার করে দিলেন। শুধু তাই নয়, রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালকের সঙ্গে খুদে রাহাকে দেখে ভক্তদের একাংশের কৌতূহল, এবার কি মা-বাবার পরে রাহাকেও নিজের সিনেমায় অভিনয় করাতে চলেছেন অয়ন মুখোপাধ্যায়?
[আরও পড়ুন: ‘৫ পর্বের জন্য ২ লাখ ঘুষ চাই!’, সারেগামাপা-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফেসবুক পোস্টে]
View this post on Instagram
খুদে রাহাকে নিয়ে কোনওরকম রাখঢাক নেই রণবীর-আলিয়ার। দুজনেরই ব্যস্ত শিডিউল। রণবীর আপাতত ‘রামায়ণ’-এর শুটিংয়ে ব্যস্ত, আর আলিয়া নিজের কাজে। ২০২৪ সালের ‘মেট গালা’ অনুষ্ঠানেও যাচ্ছেন তিনি। আর ছোট্ট রাহা কখনও মাসি শাহিন ভাটের সঙ্গে ঘুরছে তো কখনও অয়নের কোলে।
সিনেমার শুটিংয়ের ফাঁকে মেয়ের সঙ্গেই সময় কাটে রণবীর কাপুর, আলিয়া ভাটের (Alia Bhatt)। ভাট-কাপুর পরিবারের নয়নমণি রাহা।
[আরও পড়ুন: ১ মাস আগেই ভেঙেছে আদিত্য-অনন্যার সম্পর্ক! ২ বছরের প্রেমে কাঁটা কে?]
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের