Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Ram Gopal Varma on Riteish Deshmukh

‘শিবাজির পুনর্জন্ম’, ওপেনিংয়ে বক্স অফিসে ছক্কা হাঁকাতেই রীতেশে মুগ্ধ রামগোপাল

'মনিকর্ণিকা'কে টেক্কা দিয়ে প্রথম দিনেই রেকর্ড গড়ল রীতেশের 'রাজা শিবাজি'। তবে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত 'তানজি' ও ২০২৫-এর বক্স অফিস কাঁপানো 'ছাবা'র প্রথম দিনের রেকর্ড ছুঁতে পারেনি 'রাজা শিবাজি'। রীতেশের প্রশংসায় কী বললেন পরিচালক রামগোপাল ভার্মা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১২:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১২:২৫

options
link
‘শিবাজির পুনর্জন্ম’, ওপেনিংয়ে বক্স অফিসে ছক্কা হাঁকাতেই রীতেশে মুগ্ধ রামগোপাল zoom
'শিবাজির পুনর্জন্ম', ওপেনিংয়ে বক্স অফিসে ছক্কা হাঁকাতেই রীতেশে মুগ্ধ রামগোপাল

অপেক্ষার অবসান ঘটিয়ে ১ মে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) পরিচালিত ও অভিনীত ছবি ‘রাজা শিবাজি’। ‘স্যাকনিক’-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই মারাঠি বক্স অফিসে ঝড়। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘মনিকর্ণিকা’কে টেক্কা দিয়ে প্রথম দিনেই রেকর্ড গড়ল রীতেশের ‘রাজা শিবাজি’। মে দিবসে মুক্তির পয়লা দিনেই ভারতে ১১.৭০ কোটির ব্যবসা করেছে রীতেশের ছবি, যেখানে কঙ্গনা রানাউত অভিনীত ‘মনিকর্ণিকা’র ঝুলিতে এসেছিল ৮.৭৫ কোটি। তবে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তানজি’ ও ২০২৫-এর বক্স অফিস কাঁপানো ‘ছাবা’র প্রথম দিনের রেকর্ড ছুঁতে পারেনি ‘রাজা শিবাজি’।

অজয় দেবগনের ‘তানজি’র প্রথম দিনের আয় ছিল ১৫.১০ কোটি টাকা ও ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’র প্রথম দিনের কালেকশন ছিল ৩৩.৫০ কোটি। রীতেশের ছবির সাফল্যে পঞ্চমুখ পরিচালক রাম গোপাল ভার্মা (Ram Gopal Varma)। ছত্রপতি রাজা শিবাজির চরিত্রে রীতেশের অভিনয়ে মুগ্ধ রামু। তিনি যেন অবিকাল রাজা শিবাজি!

Advertisement

‘স্যাকনিক’-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে ছ’হাজার ১৯২ টি শো থেকে প্রথম দিন আয় হয়েছে ১১.৩৫ কোটি টাকা। শুধুমাত্র মারাঠি সংস্করণ থেকে ‘রাজা শিবাজি’র কালেকশন আট কোটি টাকা। মহারাষ্ট্র, পুনে, মুম্বই আর নাসিকে ‘রাজা শিবাজি’ রেকর্ড ব্যবসা করে নজির গড়েছে।

এক্স হ্যান্ডেলে রীতেশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে রামগোপাল লিখেছেন, ‘মারাঠি যোদ্ধা ছত্রপতি রাজা শিবাজির চরিত্রে রীতেশের অভিনয় এতটাই বাস্তবসম্মত মনে হচ্ছে শিবাজি মহারাজের পুনর্জন্ম হয়েছে। সিনেমার পুরো টিমকে অসংখ্য শুভেচ্ছা। রাজা শিবাজি যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে, পরিচালক আর অভিনেতা দ্বৈত চরিত্রেই সফল রীতেশ। শিবাজির যেন পুনর্জন্ম হল!’

Ram Gopal Varma praises Riteish Deshmukh as Raja Shivaji
বক্স অফিসে ‘রাজার রাজা’ শিবাজি!

‘স্যাকনিক’-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে ছ’হাজার ১৯২ টি শো থেকে প্রথম দিন আয় হয়েছে ১১.৩৫ কোটি টাকা। শুধুমাত্র মারাঠি সংস্করণ থেকে ‘রাজা শিবাজি’র কালেকশন আট কোটি টাকা। আর হিন্দি ভার্শনের ঝুলিতে এসেছে ৩.৩৫ কোটি টাকা। মহারাষ্ট্র, পুনে, মুম্বই আর নাসিকে ‘রাজা শিবাজি’ রেকর্ড ব্যবসা করে নজির গড়েছে।

Ram Gopal Varma hails Riteish Deshmukh as Shivaji as film beats Manikarnika opening
প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড ব্যবসা ‘রাজা শিবাজি’র

প্রথমবার রাজবেশে রীতেশকে দেখতে মুখিয়ে ছিলেন রীতেশের ভক্তরা। রোম্যান্টিক বা কমেডি নায়কের খোলস ছেড়ে ছকভাঙা চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়েছেন রীতেশ। শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, পরিচালক হিসেবেও ছবি মুক্তির প্রথম দিন থেকেই প্রশংসিত রীতেশ দেশমুখ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.