শুক্রবারই ৯ কোটির চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে তিন মাসের জেলের সাজা শুনিয়েছে দিল্লি হাই কোর্ট। গত ফেব্রুয়ারি মাসেই এগারো দিন তিহাড় জেলে থাকতে হয়েছিল কৌতুকাভিনেতাকে। জামিনে জেল থেকে ছাড়া পেয়ে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছিলেন রাজপাল, কিন্তু এবার সংখ্যাটা তিন মাস তবুও অকুতোভয় অভিনেতা! আদালতের রায় ঘোষণার পরই ‘ছোটে পণ্ডিত’ যা করলেন, সেটা চর্চার শিরোনামে।
দিল্লি উচ্চ আদালতের রায় শুনেও দমে যাননি রাজপাল। অভিনেতা অবশ্য বরাবরই বলেছেন যে, জীবনে বহু উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছেন, তাই এখন আর কোনও কিছুকে আমল দেন না সেভাবে। কিন্তু শুক্রবার রায় ঘোষণার পরই কী এমন করলেন ‘ছোটে পণ্ডিত’, যা নিয়ে সেলেবপাড়ার অন্দরেও ফিসফাস!
আরও পড়ুন:
চেক বাউন্স মামলার অভিশাপ যেন কিছুতেই রাজপাল যাদবের পিছু ছাড়ছে না! চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৯ কোটির চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। তবে জামিন মঞ্জুর হলেও বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছিল অভিনেতাকে। কিন্তু আদালত একাধিকবার সুযোগ দেওয়া সত্ত্বেও মামলাকারীকে পুরো বকেয়া টাকা মেটাতে ব্যর্থ হয়েছেন রাজপাল। সেই প্রেক্ষিতেই শুক্রবার বলিউডের স্বনামধন্য কৌতুকাভিনেতাকে ফের তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। কিন্তু দিল্লি উচ্চ আদালতের রায় শুনেও দমে যাননি রাজপাল। অভিনেতা অবশ্য বরাবরই বলেছেন যে, জীবনে বহু উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছেন, তাই এখন আর কোনও কিছুকে আমল দেন না সেভাবে। কিন্তু শুক্রবার রায় ঘোষণার পরই কী এমন করলেন ‘ছোটে পণ্ডিত’, যা নিয়ে সেলেবপাড়ার অন্দরেও ফিসফাস!

রাজপাল যাদব তাঁর সোশাল মিডিয়ায় একটি খ্যাতনামা মশলা প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী ভিডিও ভাগ করে নিয়েছেন। যেখানে অভিনেতার সঙ্গী অক্ষয় কুমার। ভিডিওতে দেখা যায়, মহিলাদের লোভনীয় সব পদ পরিবেশন করছেন খিলাড়ি। সেসব পদ চেখে সকলে প্রশংসায় পঞ্চমুখ। ঠিক তখনই ফ্রেমে এন্ট্রি নেন রাজপাল। পরনে অ্যাপ্রন। সাটামাটা অভিব্যক্তি। এরপর রাজপালকে সব খাবার তৈরির কৃতীত্ব দেন খিলাড়ি। যা কিনা ওই মশলা ব্যবহার করে তৈরি হয়েছে। অভিনেতা এহেন হালকা মেজাজের রসিক বিজ্ঞাপনী ভিডিও ভাগ করে নেওয়ায় অনুরাগীদের মন্তব্য, আদালতের রায়েও মনোবল হারাননি রাজপাল যাদব। কেউ বা অভিনেতাকে ‘অকুতোভয়’ বলেও আরও সাহস জোগালেন।
View this post on Instagram
২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলত, মামলা গড়ায় আদালত অবধি। এদিকে কয়েকবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া না মেটাতে পারায় গত ৫ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব। জেলযাত্রার প্রাক্কালে করুণ সুরে বলেছিলেন, “আমার কোনও বন্ধু নেই যে বকেয়া টাকা মেটাবে।” এর আগে ২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা এবং তাঁর স্ত্রী। চেক বাউন্সের মামলায় সেসময়ে তাঁদের সাজা স্থগিত হয়ে যায়। এরপর ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে বা অর্থ ফেরত দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা করেছিল আদালত। কিন্তু দু’দফায় ২.২৫ কোটি টাকা মেটালেও বাকিটা বকেয়া রয়ে গিয়েছে। সেই প্রেক্ষিতেই আদালতের নির্দেশে এবার ফের রাজপাল যাদবকে তিন মাস জেলবন্দি থাকতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিয়েতনামে ডুবল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, মৃত অন্তত ১৫, জারি হেল্পলাইন নম্বর
-
আয়ার কুকীর্তি! বৃদ্ধার হিরের বালা-সহ গয়না চুরির পর ‘নাটক’, অবশেষে গ্রেপ্তার
-
‘খাবার-টাকা পেয়েছি, ছেলে আর ফিরবে না’, শুভেন্দু সাক্ষাতে কেঁদে আকুল ইন্দ্রজিতের বাবা
-
তৃণমূল আমলে গত শিক্ষাবর্ষে ৮০ লক্ষ পড়ুয়া কমেছে সরকারি স্কুলে! স্কুলছুট রুখতে বড় বার্তা অগ্নিমিত্রার
-
দৌড় কম, গোল বেশি, বিশ্বকাপে নয়া মন্ত্র মেসির, আর্জেন্টিনা টিম হোটেলে আচমকা কেন মিউজিশিয়ান?