একজন দক্ষিণী ছবির ‘ঈশ্বর’, অন্যজন বলিউডের বাদশা। কথা হচ্ছে ভারতীয় বিনোদুনিয়ার দুই সুপারস্টার শাহরুখ খান ও রজনীকান্তের (Rajinikanth-Shah Rukh Khan)। আগেই শোনা গিয়েছিল যে, ‘থালাইভা’ রজনীকান্তের ‘জেলার ২’ ছবিতে দেখা যাবে বিনোদুনিয়ার দুই মহারথীকে। প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করবেন তাঁরা। গুঞ্জন ছিল রজনীকান্তের এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে। ঠিক কোন চরিত্রে দেখা বলিউডের বাদশাকে তা এতদিন সঠিকভাবে জানা না গেলেও এবার তা সম্পর্কে কিছুটা ধারণা করা যাচ্ছে।
বলিউড সূত্র মারফত জানা যাচ্ছে, নেলসন দীলিপকুমার পরিচালিত এই ছবিতে নাকি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। চলতি মাসেই শুরু হয়েছিল এই ছবির শুটিং, যা এখন প্রায় শেষের দিকে। এই মুহূর্তে শাহরুখের অংশের বেশ কিছুটা শুটিং বাকি রয়েছে। যা শেষ করতে ৭-৮ দিন সময় লাগবে। আর তা এই মাসেই শেষ হবে বলেই মনে করা হচ্ছে। যদিও নির্মাতাদের তরফে এখনও কিছু জানানো হয়নি। শাহরুখের পাশাপাশি এই ছবিতে আরও এক ক্যামিও চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে। অন্যদিকে এর আগে শোনা গিয়েছিল এই ছবিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালানকেও। শুধু তাই নয়, ছবিতে নাকি থাকবে নোরা ফতেহির একটি আইটেম ডান্সও।
আরও পড়ুন:
দুই সুপারস্টার যে ছবিতে রয়েছেন তাতে চমক থাকবে না তাও কী হয়? দর্শকের চাহিদার কথা মাথায় রেখে ‘জেলার ২’তে থাকবে ভরপুর অ্যাকশন। যদিও এই নিয়ে দুই তারকাই ‘স্পিকটি নট’। বলে রাখা ভালো, শাহরুখ ও রজনীকান্তের একসঙ্গে পর্দা ভাগ করার এই খবর প্রথম সামনে এনেছিলেন এক সাক্ষাৎকারে খোদ মিঠুন চক্রবর্তী। বেশ কিছু মাস আগে নতুন ছবি সম্পর্কে মিঠুন বলেছিলেন, “আমার আগামী কাজ সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘জেলার ২’। এই ছবিতে আমি ছাড়াও থাকবেন মোহনলাল, রম্য কৃষ্ণন, শিবা রাজকুমার ছাড়াও শাহরুখ খান। শুধু তাই নয়, প্রত্যেককে আমার বিপরীতে দেখা যাবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন