Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Raj-Subhashree

বাবা রাজের জুতোয় পা যুবানের! শুটিংয়ে ‘অ্যাকশন-কাট’ বলছে খুদে! ছবি শেয়ার মা শুভশ্রীর

'খুদে পরিচালক' রাজ-শুভশ্রীপুত্র যুবান। দিব্যি মজে শুটিংয়ে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৪, ১৫:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৪, ১৫:১০

options
link
বাবা রাজের জুতোয় পা যুবানের! শুটিংয়ে ‘অ্যাকশন-কাট’ বলছে খুদে! ছবি শেয়ার মা শুভশ্রীর zoom
ছবি : ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টারকিডরা বরাবরই লাইমলাইটে থাকে। সে বলিউড হোক বা টলিউড! রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) ছেলে যুবানও এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। জন্মের পর থেকেই সংবাদের শিরোনামে রাজ করছে সে। খুদের নানা মজার কাণ্ড-কারাখানায় অনুরাগীরাও মেজে থাকেন। তাঁদের কাছে রাজপুত্র ‘ওয়ান্ডার কিড’। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যুবানকে ‘স্মার্ট বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন। এবার মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সোশাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিয়ে সেই খুদেকে দেখা গেল পরিচালকের আসনে।

বাবা রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) জুতোতে পা গলিয়েছে সে! ছবি দেখে এমনটাই মত অনুরাগীদের। কারণ যুবানকে দেখা গেল, ডিরক্টরের চেয়ারে বসে হাতে মাইক নিয়ে। আর মা শুভশ্রী সেই ছবি শেয়ার করে লিখেছেন- ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন।’ পরনে সাদা টি শার্ট। পায়ে রংমিলান্তি জুতো। দিব্যি এই বয়সে মাইক হাতে কথা বলছে রাজপুত্র। আর সেই মিষ্টি ছবি দেখেই নেটপাড়ার প্রশ্ন, ‘তাহলে যুবানেরও কি বাবার মতোই পরিচালক হওয়ার ইচ্ছে?’ ভবিষ্যতের কথা কে-ই বা বলতে পারে? তবে আপাতত ছোট্ট পরিচালকের কীর্তি দেখে অনুরাগীদের পাশাপাশি রাজ-শুভশ্রীর ইন্ডাস্ট্রির বন্ধুরাও বেজায় খুশি।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের পরই স্বামী জাহিরের সঙ্গে হাসপাতালে ছুটলেন সোনাক্ষী! অন্তঃসত্ত্বা? জল্পনা তুঙ্গে!]

শুভশ্রীর ঘনিষ্ঠ বন্ধু ফলক রসিদ রায় যেমন যুবানের সঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন, তেমনই মৌনী রায় ভালোবাসা উজার করে দিয়েছেন অভিনেত্রীর কমেন্ট বক্সে। ভক্তরা বলছেন, ‘ভবিষ্যতের পরিচালক’। এর আগে আবার প্রলয় সিরিজের শুটিংয়েও যুবানকে দেখা গিয়েছিল মা-বাবার সঙ্গে সেটে। সম্প্রতি বাবলির সেটে গিয়েও ক্যামেরা থেকে চিত্রনাট্য নিয়ে ঘাটাঘাটি করতে দেখা গিয়েছে তাকে। এবারও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শেয়ার করা ছবিতে খুদে যুবানকে দেখা গেল শুটিংয়ে মজে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

[আরও পড়ুন: গোলাপজল দিয়ে ‘আশা তাই’য়ের পা ধোয়ালেন সংস্কারি সোনু নিগম, প্রশংসার বন্যা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.