সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বছরে পা দিল রাজ-শুভশ্রীর দাম্পত্য। এই ৬ বছরে রাজ-শুভশ্রীর সংসারে এক ছেলে যুবান ও এক মেয়ে ইয়ালিনী। একেবারে সুখের সংসার। কিন্তু তা বলে বিবাহবার্ষিকীর তারিখ ভুলে যাবেন রাজ!
কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। ১১ মে অর্থাৎ শনিবার রাজ ও শুভশ্রী ষষ্ঠ বিবাহবার্ষিকী। কিন্তু এদিন সকাল সকাল বীরভূমে দলের হলে নির্বাচনী প্রচারে পৌঁছে গিয়েছেন রাজ। আর সেখানে গিয়ে যখন ননা মানুষের কাছ থেকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা পাচ্ছিলেন, ঠিক তখনই টনক নড়ল পরিচালকের। রাজের কথায়, ”খুব বড় ভুল হয়ে গিয়েছে। প্রচারে এসে বুঝতে পারলাম, কত বড় ভুল করে ফেলেছি। শুভশ্রীও আমাকে কিচ্ছুটি বলেনি। বরং মেসেজ করল সাবধানে যেও। কোনওবার এরকমটা হয় না। এবারই প্রথম।”
সারাদিন ধরেই নির্বাচনী কাজ রাজের। বীরভূমের পর টিটাগড়ে প্রচার। এই শুভ দিনটা কাজে কাজে বেরিয়ে যাবে। হয়তো বাড়ি ফিরে ছিমছাম অনুষ্ঠান হতে পারে। অন্যদিকে, ফোনে রাজকে কিছু না জানালেও, সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram
[আরও পড়ুন: ফের মা হচ্ছেন একতা কাপুর? জল্পনা তুঙ্গে ]
শোনা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। তার পর থেকেই একে অন্যকে চোখে হারাতেন নায়িকা-পরিচালক। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন রাজ-শুভশ্রী। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। বিয়ের পরও চুটিয়ে অভিনয় করেছেন শুভশ্রী। পেয়েছেন সাফল্য।
[আরও পড়ুন: শাহরুখের আগে ‘মন্নত’ কেনার প্রস্তাব পেয়েছিলেন সলমন! কেন কিনলেন না ভাইজান? ]
সর্বশেষ খবর
-
‘স্তন খামচে বেধড়ক মেরেছে ককরোচ সমর্থকরা’, বিস্ফোরক দাবি অভিজিৎকে কালি ছোড়া মহিলার
-
আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙাতে স্থগিতাদেশ, নির্মাণের তথ্য তলব হাই কোর্টের
-
দলত্যাগীরা ফিরলে ১ ঘণ্টায় ইস্তফা! অভিষেকের চ্যালেঞ্জে ‘রাজনীতির পাঠ’ দিলেন শতাব্দী
-
যদি হেরে যায়! মেসিদের ফাইনাল দেখতে কেন মাঠে আসবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?
-
বিশ্বকাপ জ্বর কেরলে, সোমবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি দক্ষিণের রাজ্যে!