Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Raj Subhashree

পুলের জলে ছোট্ট ইয়ালিনি, দক্ষ সাঁতারু ইউভান! রাজ-শুভশ্রীর দুই খুদের প্রশংসায় নেটপাড়া

রাজ-শুভশ্রীর মতোই তাঁদের সন্তানরাও থাকে লাইমলাইটে। পুলের জলে কেমন মজা করছে দুই খুদে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৭:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৭:০৮

options
link
পুলের জলে ছোট্ট ইয়ালিনি, দক্ষ সাঁতারু ইউভান! রাজ-শুভশ্রীর দুই খুদের প্রশংসায় নেটপাড়া zoom
ইউভান-ইয়ালিনির পুল টাইম
Advertisement

একজন বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে পরিচালক তো অন্যজন টলিউডের ‘লেডি সুপারস্টার’ হ্যাঁ, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথাই বলছি। টলিউডের পাওয়ার কাপল ‘রাজশ্রী’র দুই খুদে ইউভান আর ইয়ালিনির জনপ্রিয়তা মা-বাবার থেকে কোনও অংশে কম নয়। সোশাল মিডিয়ায় প্রায়ই তাদের আনাগোনা লেগেই থাকে। কখনও রাজ-শুভশ্রীর হাত ধরে তো কখনও আবার দিদি সৃষ্টি পাণ্ডের সঙ্গে। দক্ষিণ কলকাতার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আরবানাতেই থাকে চক্রবর্তী পরিবার। রবিবাসরীয় ছুটি  সেখানের সুইমিং পুলেই কাটিয়েছে দুই তারকা সন্তান। 

রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) ভাগ্নি সৃষ্টিকে প্রায়ই দেখা যায় ইউভান, ইয়ালিনির সঙ্গে। এদিনও দিদির হাত ধরেই পুল টাইম এনজয় করেছে দুজনে। সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করে সৃষ্টি লিখেছেন, ‘রবিবার ইউভান আর ইয়ালিনির সঙ্গে খুব মজা করলাম।’ সুইমিংয়ের পোশাক পরেই জলে নেমেছিলেন তিনজন।

Advertisement

সাড়ে পাঁচ বছরের ইউভান তো একেবারে পাকা সাঁতারু। নীল জলের নীচে অবলীলায় ভেসে রয়েছে রাজ-শুভশ্রীর ছেলে। কোনও অংশে কম যায় না দু’বছর সাত মাসের ইয়ালিনিও। সেও পুলের জলে দিব্য মজা করছে। দুই খুদের প্রশিক্ষণকে কুর্নিশ জানিয়েছে নেটভুবন। মন্তব্য বাক্সজুড়ে ইউভান-ইয়ালিনির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়ার সদস্যরা। 

শুধু সাঁতার নয়, ক্যারাটেও শেখে রাজ-পুত্র ইউভান। বলা বাহুল্য, খেলাধূলার প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে রাজঘরনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। সন্তানদের যত্নে কোনও খামতি রাখতে নারাজ সেলেব মম শুভশ্রী। শুটিংয়ের বাইরে অবসর পেলেই সন্তানদের সঙ্গে কাটান। রাজও পুরোপুরি ‘ফ্যামিলি ম্যান’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন। কাজের ব্যস্ততার মাঝে ছুটি পেলে পারিবারিক সময় কাটানোর ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন রাজ। শুভশ্রী ও দুই সন্তানকে নিয়ে লম্বা ছুটিও কাটান পরিচালক-অভিনেতা রাজ চক্রবর্তী। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.