Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬

‘এই জন্য বিরাট আমাকেও ব্লক করেছেন’, লাস্যময়ীকে ‘লাভ’ দিতেই কোহলিকে খোঁচা রাহুল বৈদ্যর

অবনীত কৌরের ছবিতে বিরাটের 'লাইক' প্রসঙ্গ টেনে কী দাবি গায়কের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৫, ২১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৫, ২১:১৩

options
link
‘এই জন্য বিরাট আমাকেও ব্লক করেছেন’, লাস্যময়ীকে ‘লাভ’ দিতেই কোহলিকে খোঁচা রাহুল বৈদ্যর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মাঝে আচমকাই হইচই বিরাট কোহলিকে নিয়ে। ক্রিকেট সংক্রান্ত কারণে নয়, বরং সোশাল মিডিয়ায় অবনীত কৌরের ছবিতে লাইক দিয়ে চর্চার শিরোনামে কিং কোহলি। শোরগোল পড়তেই পরে অবশ্য নিজেই খোলসা করে জানিয়েছেন যে, ইচ্ছাকৃতভাবে লাইক তিনি করেননি বরং ইনস্টা অ্যালগোরিদম-ই দায়ী এর নেপথ্যে। এবার সেপ্রসঙ্গ টেনেই বিরাটকে খোঁচা গায়ক রাহুল বৈদ্যর।

অবনীত কৌরের ছবিতে লাইক দেওয়া নিয়ে সাফাই গেয়েও ছাড় পাননি কোহলি। ক্রিকেটারের মন্তব্যে যখন ধোঁয়াশা দেখছে নেটপাড়া, তখন সেই আবহেই ঘৃতাহূতির মতো কাজ করল গায়ক রাহুলের মন্তব্য। তাঁর অভিযোগ, বিরাট কোহলি নাকি তাঁকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছেন। ব্যাঙ্গাত্মকভাবেই রাহুল বৈদ্য বললেন, “আমি আসলে বলতে চাইছি যে, এরপর থেকে আবার এরকম না হয় যেন অ্যালগোরিদম নিজে থেকেই একগুচ্ছ ছবিতে লাইক করে ফেলল, যেগুলোতে আমি আদতেই লাইক করিনি। তাই সব মেয়েদের উদ্দেশেই বলছিস এসব নিয়ে দয়া করে প্রচার করবেন না, কারণ ওটা আমার ভুল নয়। ওটা ইনস্টাগ্রামের অ্যালগোরিদমের ভুল।” একথা বলার পরই আরেকটি ভিডিও পোস্ট করেন রাহুল বৈদ্য। যেখানে কোনওরকম রেয়াত না করেই বিরাট কোহলির উদ্দেশে কটাক্ষপূর্ণ বার্তা দিয়েছেন রাহুল বৈদ্য।

Advertisement

গায়কের মন্তব্য, “বন্ধুদের বলি, বিরাট কোহলি আমাকে ব্লক করে দিয়েছেন। তোমরা জানো কারণটা। আমার মনে হয়, বিরাট আমাকে ব্লক করেননি, সেটাও ইনস্টাগ্রামের প্রযুক্তিগত কোনও ভুল হবে। ইনস্টাগ্রামের অ্যালগোরিদমই হয়তো কোহলিকে নির্দেশ দিয়েছে যে, একটা কাজ করি, তোমার হয়ে আমিই রাহুল বৈদ্যকে ব্লক করে দিচ্ছি।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ছিল কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিন। সেই উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে বেশি আবেগঘন পোস্টও করেছিলেন কোহলি। কিন্তু তারপরই শুরু হল অন্য চর্চা। কী ব্যাপার? না, কোহলি একটি পোস্টে ‘লাভ’ রিঅ্যাক্ট করেছেন। সেই ছবিটি অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অভনীত কৌরের। তাও সেটা অভনীত নিজে করেননি। তাঁর একটি ফ্যান পেজ থেকে করা হয়। তারপরই চর্চা শুরু হয়, হঠাৎ কী হল কোহলির? অনেকে তো আবার কোহলির ‘কাণ্ড’ দেখানোর জন্য সেই পোস্টে অনুষ্কাকে ট্যাগও করেন। অবশেষে বিষয়টির ব্যাখ্যা দিলেন কোহলি। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘যখন আমি আমার ফিড পরিষ্কার করছিলাম, তখন হয়তো অ্যালগোরিদমের জন্য ভুল করে কোনও ঘটনা ঘটেছে। এর পিছনে আমার কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না। আমি সকলকে অনুরোধ করছি, এই নিয়ে অকারণে কোনও চর্চা না হোক। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.