Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Rahul Arunoday Banerjee

রাহুলের মৃত্যুর ‘মিসিং লিংকে’র খোঁজ, লীনার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে প্রাণহানি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়ে একাধিক প্রশ্নের জট।

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ২৩:৪১

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ২৩:৪১

options
link
রাহুলের মৃত্যুর ‘মিসিং লিংকে’র খোঁজ, লীনার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের zoom
রাহুলের মৃত্যুতে এফআইআরের ভাবনা আর্টিস্ট ফোরামের। ছবি; সংগৃহীত
Advertisement

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে প্রাণহানি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়ে একাধিক প্রশ্নের জট। সেই ‘মিসিং লিংকে’র খোঁজে প্রায় সকলে। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের তরফে এই প্রসঙ্গে জবাব পাওয়া গিয়েছে। তবে তাতে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। এই পরিস্থিতিতে শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওয় ফের একদফা বৈঠক করেন আর্টিস্ট ফোরামের সদস্যরা।

শুক্রবার রাতের বৈঠকে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, দিগন্ত বাগচী, পায়েল দে সহ আরও অনেকে। আর্টিস্ট ফোরামের তরফে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, “গত ২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। এরপর থেকে সোশাল মিডিয়ায় নানা তথ্য উঠে আসে। এই পরিস্থিতিতে আমরা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কাছে ওই মর্মান্তিক ঘটনার বিবরণ জানতে চেয়ে একটি চিঠি পাঠাই। যার উত্তর গত ২ এপ্রিল আমরা পেয়েছি। কিন্তু আমরা সেই উত্তরে সন্তুষ্ট নই। তাই ৪ এপ্রিল আর্টিস্ট ফোরাম সংশ্লিষ্ট থানায় রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে এফআইআর জানাতে যাচ্ছি।”

Advertisement

এর আগে, বুধবার টলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং হয়। যেখানে উপস্থিত ছিলেন অভিনেতাপত্নী প্রিয়াঙ্কা সরকারও। সেই বৈঠকেই সকলে একজোট হয়ে সম্ভবত প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি জরুরি বৈঠক বসে। ওই বৈঠকেও ছিলেন প্রিয়াঙ্কা। অভিনেতার আকস্মিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতেই এই বৈঠক ডাকা হয়েছিল বলে খবর। যেখানে উপস্থিত ছিলেন প্রযোজক নিসপাল সিং রানে, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল ও দেব। ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত ইতিমধ্যেই ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে শামিল হওয়ার কথা জানিয়েছেন। মিছিলে ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রাজ চক্রবর্তী, কৌশিক সেন, অপর্ণা সেন, রাজা চন্দ, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকের এদিন মিছিলে পা মেলানোর কথা। শনিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিল শুরু হবে বলেই খবর। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.