অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর (Rahul Arunoday Banerjee Death) পর প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী তথা তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছি। পাশাপাশি বন্ধু ও সংবাদমাধ্যমের সহকর্মীদের কাছে এই কঠিন মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সোশাল মিডিয়া একটি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এটি আমাদের জন্য গভীর শোক ও দুঃখের সময়। এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে কিছুটা ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তা কামনা করছি। একজন সন্তান, একজন মা, একটি গোটা পরিবার এবং প্রিয়জনেরা একসঙ্গে এই ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছে। আমরা আমাদের বন্ধু ও গণমাধ্যমের সহকর্মীদের কাছে বিনীত অনুরোধ করছি, এই কঠিন মুহূর্তে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। এই মুহূর্তে আমাদের শান্তিতে শোক পালনের সুযোগ দিন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।’
উল্লেখ্য, রবিবার তালসারিতে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া। অনেক মানুষ খবরটি প্রথমবার শুনে বিশ্বাস করতে পারছেন না। বড়পর্দা, ছোটপর্দা ও থিয়েটারে অবাধ বিচরণ ছিল বছর তেতাল্লিশের রাহুলের। রবিবার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন তিনি। শুটিংয়ের পর তিনি সমুদ্রে নামলে আচমকা তলিয়ে যান। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় প্রথমবার মুখ খুললেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুল ও প্রিয়াঙ্কার এক ছেলেও রয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের



