Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Pushpa 2

‘রিলিজ কেন পিছিয়ে গেল?’, ‘পুষ্পা ২ ‘ নির্মাতাদের বিরুদ্ধে মামলার হুমকি অনুরাগীদের

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৪, ১৭:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৪, ১৭:১৪

options
link
‘রিলিজ কেন পিছিয়ে গেল?’, ‘পুষ্পা ২ ‘ নির্মাতাদের বিরুদ্ধে মামলার হুমকি অনুরাগীদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা ২’ ছবির মুক্তির জন্য বহুদিন ধরেই অপেক্ষায় ছিল আল্লু অর্জুনের অনুরাগীরা। তবে হঠাৎই নির্মাতাদের ঘোষণায় হতাশ দর্শক। এতদিন অপেক্ষা করিয়ে, মুক্তির দিন ঘোষণা করেও, পরে আচমকাই বদল! ব্যস, রেগে গেলেন একদন দর্শক। সোশাল মিডিয়ায় স্পষ্টই লিখলেন, নির্মাতাদের বিরুদ্ধে এবার মামলা হবে। নেটিজেনরা সোশাল মিডিয়ায় লিখেছেন, নির্মাতারা দর্শকদের আবেগ নিয়ে খেলছেন। নেটিজেনদের কথায়, ”সিনেমাটি ২০২৪ সালের জুনে মুক্তি পাওয়ার কথা ছিল। কেন এটি ডিসেম্বর ২০২৪-এ নিয়ে যাওয়া হল? এটি কি নির্মাতাদের কাছে ছেলেখেলা? দর্শকদের আবেগ নিয়ে খেলা চলছে!”

[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]

কয়েকমাস আগেই ঢোল পিটিয়ে জানানো হয়েছিল, ‘পুষ্পা ২’ ছবি ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে। তবে এবার শোনা যাচ্ছে, এই ছবির বেশ কিছুটা শুটিং এখনও হওয়া বাকি। সেই কারণে নাকি পিছতে পারে এই ছবির মুক্তি। এমনকী, শোনা যাচ্ছে, বেশ ভিএফএক্সেরও কাজ বাকি থাকায় প্রযোজকরা মুক্তি পিছিয়ে দিচ্ছে। ঝলক, প্রথম গান প্রকাশ্যে এনেও হঠাৎ পুষ্পা ২-এর মুক্তি পিছিয়ে যাওয়ার ফলে রীতিমতো হতাশ আল্লু অর্জুনের অনুরাগীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

১৫ আগস্টের পরিবর্তে চলতি বছরের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর নাকি মুক্তি পাবে ‘পুষ্পা ২’। যেহেতু ‘পুষ্পা’ও ডিসেম্বরে মুক্তি পেয়েছিল, সেই কারণে ডিসেম্বরকেই বেছে নেওয়া হচ্ছে বলে খবর।

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ দুবছর আগে ‘পুষ্পা’ ছবিতে বুঁদ ছিল গোটা দেশ। তাঁর এক সংলাপ, ‘পুষ্পা’ (Pushpa) স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশি। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই ছবির দ্বিতীয়ভাগ।

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। কিন্তু তার আগেই ইন্ডাস্ট্রি সূত্রে বড় খবর। খবর অনুযায়ী, শুধু হিন্দি তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে বাংলা ভাষাতেও। চমক রয়েছে আরও। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা ২’-এ নাকি একটি গান গাইতে চলেছেন বাংলার জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস।

জানা গিয়েছে, আল্লু অর্জুনের (Allu Arjun) লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হয়েছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.