Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Pushpa 2

‘পুষ্পা ২’-এর মুক্তিতে জট! সুযোগ বুঝে ১৫ আগস্টের বক্স অফিস দখল করতে তৈরি টলিউডের ৩ ছবি?

'পুষ্পা ২' ছবির উপর নজর গোটা দুনিয়ার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৪, ১৯:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৪, ১৯:৪৪

options
link
‘পুষ্পা ২’-এর মুক্তিতে জট! সুযোগ বুঝে ১৫ আগস্টের বক্স অফিস দখল করতে তৈরি টলিউডের ৩ ছবি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্য়াঁ, টলিউড সূত্র দিচ্ছে এমনই খবর। টলিপাড়ায় গুঞ্জন ‘পদাতিক’, ‘বাবলি’ ও ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবি নাকি ১৫ আগস্টে মুক্তি পেতে চলেছে! যদিও এই নিয়ে এখনও স্পষ্ট কোনও কথা জানানো হয়নি ছবিগুলির টিমের পক্ষ থেকে। তা হঠাৎ এমন খবর রটল কেন?

ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। কয়েকমাস আগেই ঢোল পিটিয়ে জানানো হয়েছিল, ‘পুষ্পা ২’ ছবি ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে। তবে এবার শোনা যাচ্ছে, এই ছবির বেশ কিছুটা শুটিং এখনও হওয়া বাকি। সেই কারণে নাকি পিছতে পারে এই ছবির মুক্তি। এমনিতেই দক্ষিণী ছবির ধামাকায় বার বার বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারে না বাংলা ছবি। আর ‘পুষ্পা’ ছবির নতুন ভাগের উপর তো নজর, গোটা দুনিয়ার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আন্তর্জাতিক সমীক্ষায় দূষণমুক্তিতে দ্বিতীয় কলকাতা, নিন্দুকদের তোপ ফিরহাদের]

তবে টলিপাড়া সূত্রের খবর, ‘পুষ্পা ২’ রিলিজের এই জটে নিজেদের লাভ খুঁজে পাচ্ছে ‘পদাতিক’, ‘বাবলি’ ও ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর ছবির টিম। এই ছবিগুলোর মুক্তি নাকি এদিনেই ঠিক করছেন প্রযোজক ও পরিচালকরা। তবে আপাতত, এই নিয়ে অফিসিয়াল কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সৃজিতের মুখোপাধ্যায়ের ‘পদাতিক’, রাজ চক্রবর্তীর ‘বাবলি’র টিজার। আর অন্যদিকে রুক্মিণী মৈত্র অভিনীত পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর ঝলকও প্রশংসা পেয়েছে। সব মিলিয়ে এই তিন ছবির ক্রেজ বেশ ভালো। পুষ্পা ২ রিলিজের ধোঁয়াশাকে কাজে লাগিয়ে এবার নাকি মুক্তির জন্য কোমর বেঁধেছে এই তিন ছবির টিম।

[আরও পড়ুন: আন্তর্জাতিক সমীক্ষায় দূষণমুক্তিতে দ্বিতীয় কলকাতা, নিন্দুকদের তোপ ফিরহাদের]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.