Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Puja Banerjee

সদ্যোজাতর মঙ্গলে পুজোর আয়োজন, ঠোঁট ফুলিয়ে কান্না পূজার মেয়ের, দেখুন ভিডিও

লাল টুকটুকে ফ্রকে গোলুমলু পূজার মেয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৭:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৭:৫০

options
link
সদ্যোজাতর মঙ্গলে পুজোর আয়োজন, ঠোঁট ফুলিয়ে কান্না পূজার মেয়ের, দেখুন ভিডিও zoom
পূজা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
Advertisement

১৪ আগস্ট দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেয়েছেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। ২০ আগস্ট ছয় ষষ্ঠীর দিন সদ্যোজাতর মঙ্গল কামনায় বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল। এই বিশেষ দিনে লাল টুকটুকে ফ্রকে লক্ষ্মীছানা একেবারে কিউটের ডিব্বা। পুজোর এত নিয়মকানুন, আচার অনুষ্ঠান তো আর ভালো লাগছে না! মায়ের কোলে ঠোঁট ফুলিয়ে কান্না ছোট্ট সোনার।

জন্মের পরই মেয়ের মুখ দেখিয়েছেন অভিনেত্রী। এদিন লাল ফ্রক, মাথায় ওড়না দিয়ে যেন একেবারে রাজকন্যা পূজার মেয়ে! ভিডিও পোস্ট করে পূজা লিখেছেন, ‘আমার ছোট পরীর জন্য ছট মাইয়ার পূজার আয়োজন করা হয়েছিল। ওর পিসি এই লাল জামাটা উপহার দিয়েছেন।’ পাঞ্জাবি রীতি মেনে ছয় ষষ্ঠীর দিন ছট মাইয়ার পূজা করা হয়।

Advertisement
Puja Banerjee Celebrates Chhath Maiya Puja for Newborn Daughter
মা হয়েছেন পূজা

পূজার শ্বশুরবাড়ি পাঞ্জাবি, তাই এই নিয়মটাই পালন করা হয়। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, বোনকে আদর করে চুমু খাচ্ছে দাদা কৃষিভ। এই মিষ্টি মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিতেই ভালোবাসা আর শুভেচ্ছার বন্যা। মেয়ের জন্মের পর পূজা সংবাদ প্রতিদিনকে জানিয়েছিলেন, “পাঞ্জাবি রীতি মেনে ৪০ দিন পর হবে মেয়ের নামকরণ।”

একটি ভিডিও পোস্ট করে প্রেগন্যান্সি জার্নি থেকে মেয়েকে আগলে আদুরে মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন সেলেব মম পূজা। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার মেয়ের প্রথম ঝলক।’ ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে স্বজনেরা সকলেই ভালোবাসার চাদরে মুড়ে দিয়েছেন মা ও সন্তানকে।

গত ১০ মে মাতৃদিবসের দিন ছিল ‘সেলেব মম’ পূজা বন্দ্যোপাধ্যায়ের সাধভক্ষণের অনুষ্ঠান। সেদিন তাঁর কোলে ছিল ঝুটি বাঁধা এটি পুতুল। কৃষিভের জন্য বোন চেয়েছিলেন, সে কথা বলার অপেক্ষাই রাখে না। ১৪ আগস্ট সেই ইচ্ছে পূরণ হল পূজার, তা বলার অপেক্ষাই রাখে না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

মেয়ের জন্মের আগে বেবিমুনে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন পূজা-কুনাল। উল্লেখ্য, ২০২০ সালে কোভিডকালে ঘনিষ্ঠবৃত্তকে সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল। সেবছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভ ভূমিষ্ঠ হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.