Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Prosenjit Chatterjee Son

ভোটমুখী বঙ্গে প্রসেনজিৎপুত্রের মুখে ‘জয় শ্রীরাম’! বিজেপিতে যোগ দিচ্ছেন?

যদিও ভোটমুখী বঙ্গে এহেন জল্পনার আবহে প্রসেনজিৎ কিংবা তৃষাণজিৎ কেউই পালটা পোস্ট করে কোনওরকম প্রতিক্রিয়া দেননি, তবে একাংশ আবার তারকাপুত্রের স্বাধীনচেতা রাজনৈতিক মতাদর্শের প্রশংসায় পঞ্চমুখ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১২:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১২:২৪

options
link
ভোটমুখী বঙ্গে প্রসেনজিৎপুত্রের মুখে ‘জয় শ্রীরাম’! বিজেপিতে যোগ দিচ্ছেন? zoom
প্রসেনজিৎপুত্রের মুখে 'জয় শ্রীরাম'। ছবি -ফেসবুক

ছাব্বিশের ভোটের দুন্দুভি বেজে গিয়েছে ইতিমধ্যেই। রবিবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ্যে এসেছে। এমন আবহেই ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র (Prosenjit Chatterjee Son) তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের। রবিবার রাতে সোশাল মিডিয়ায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি পোস্ট করে রাম নাম করেছেন তিনি। আর ভোটমুখী বঙ্গে এহেন ছবি, ক্যাপশনেই মিশুকের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে।

রবিবাসরীয় রাতে টলিপাড়ার মেগাস্টার পুত্রের এহেন পোস্ট নিয়েই যত ফিসফাস! নেটভুবনেও ছড়িয়ে পড়েছে তারকাপুত্রের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা।

তৃষাণজিতের পোস্টে যে ছবি দেখা গিয়েছে, সেটা গত ফেব্রুয়ারি মাসের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তির পর শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেসময়েই এই ছবি তোলা। যেখানে বাবা এবং বিজেপি নেতার মধ্যমমণি হিসেবে দেখা গেল তৃষাণজিৎ চট্টোপাধ্যায়কে। আর রবিবাসরীয় রাতে টলিপাড়ার মেগাস্টার পুত্রের এহেন পোস্ট নিয়েই যত ফিসফাস! নেটভুবনেও ছড়িয়ে পড়েছে তারকাপুত্রের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা। যদিও ভোটমুখী বঙ্গে এহেন জল্পনার আবহে প্রসেনজিৎ কিংবা তৃষাণজিৎ কেউই পালটা পোস্ট করে কোনওরকম প্রতিক্রিয়া দেননি, তবে একাংশ আবার তারকাপুত্রের স্বাধীনচেতা রাজনৈতিক মতাদর্শের প্রশংসায় পঞ্চমুখ।

Advertisement

গত ৭ ফেব্রুয়ারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবন ‘উৎসব’-এ গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেসময়ে সিনিয়র অভিনেতার হাতে রামলালার প্রতিকৃতি এবং ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি। সেদিন উৎসব থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা জানিয়েছিলেন, “প্রসেনজিৎদার বাড়িতে আসার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সব বিষয়ে রাজনীতি ঢোকাতে নেই। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মসম্মান পেয়েছেন, আজ সেই জন্যেই তাঁকে শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাতে আমরা এখানে এসেছি।” তিনি জানান, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। আর সেই অবদানের জন্যেই কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে।” এবার সেসময়ের ছবি পোস্ট করে তৃষাণজিতের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। ভোটমুখী বঙ্গে যে ইঙ্গিতপূর্ণ পোস্টে তাঁর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.