দীর্ঘদিন বলিউড থেকে দূরে নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালে শেষ তাঁকে দেখা গিয়েছিল বলিউডের পর্দায়‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির সুবাদে। বলিউড হোক বা হলিউড প্রিয়াঙ্কার অভিনয় থেকে জনপ্রিয়তা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এহেন ভারতীয় বিনোদুনিয়ায় পায়ের তলার শক্ত জমি ছেড়ে হলিউডে গিয়ে নতুন পরিচয় তৈরি করা স্বাভাবিকভাবেই সহজ ছিল না। ঠিক কী পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ‘পিগি চপস’?

আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা এই নিয়ে মুখ খোলেন। নায়িকা বলেন, “তিরিশ বছর বয়সে গিয়ে নতুন করে কেরিয়ার শুরু করার মতো বিষয়তা অত্যন্ত কঠিন। শূন্য থেকে শুরু করার মতো বিষয়। ২০১৩ সালে আমি যখন আমার অভিনয় কেরিয়ারের নতুন জার্নি শুরু করি তখন আমি বলিউডে প্রতিষ্ঠিত। আমি অর্থনৈতিকভাবে সুরক্ষিত ছিলাম। নতুন করে আমার নিজেকে ফের প্রমাণ করার প্রয়োজন ছিল না। কিন্তু আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চেয়েছিলাম। এবং আমি আজ যেখানে রয়েছি আমি অবশেষে তা করি। আজ আমি জীবনের ও কেরিয়ারের এমন এক পর্যায়ে রয়েছি যেখানে আমি আমার ইচ্ছানুযায়ী চলতে পারি।মনের কথা শুনতে আমাকে দু’বার ভাবতে হয় না।”
আরও পড়ুন:
ভারতীয় বিনোদুনিয়ায় পায়ের তলার শক্ত জমি ছেড়ে হলিউডে গিয়ে নতুন পরিচয় তৈরি করা স্বাভাবিকভাবেই সহজ ছিল না। ঠিক কী পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ‘পিগি চপস’?
হলিউডে পা রেখে প্রিয়াঙ্কা যখন নতুনভাবে তাঁর কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করছেন তখন বহু মানুষের অদ্ভুত প্রতিক্রিয়া চাক্ষুষ করেছিলেন নায়িকা। অনেকেই তাঁর সম্পর্কে একটা মনগড়া ধারণা নিয়ে রয়েছেন তা বুঝেছিলেন প্রিয়াঙ্কা। অনেকে আবার তাঁর ঝরঝরে ইংরেজি শুনে অবাক হয়েছিল। কখনও আবার অসহযোগিতাও পেয়েছেন। সবটা মিলিয়ে কেরিয়ারের সেই সময়টা বেশ ভয়ংকর কেটেছে প্রিয়াঙ্কার। কিন্তু না, তিনি দমে যাননি। কারণ প্রিয়াঙ্কা বুঝেছিলেন তাঁর একটাই কাজ তাঁর দর্শক ও অনুরাগীকে অভিনয়ের মাধ্যমে গল্প বলা। আর তাতেই মনোনিবেশ করেন বলি নায়িকা।
প্রিয়াঙ্কা আরও বলেন, “জীবনে সাফল্য পেতে, একটা সময়ের পর জীবন সুরক্ষিত করতে আমাদের শৃঙ্খলাপরায়ণ হওয়া অত্যন্ত প্রয়োজন। শৃঙ্খলাই একমাত্র আমাদের সঠিকসময়ে জীবনের সবটুকু পেতে সাহায্য করে।” তবে বলিউড থেকে বহু বছর দূরে থাকলেও এবার ভারতীয় মেগাবাজেট ছবিতে ফের দেখা যাবে নায়িকাকে। রাজামৌলীর ‘বারাণসী’ ও তারপর ‘কৃশ ৪’ ও “ডন ৩’ তে ফের দেখা যাবে প্রিয়াঙ্কাকে। মাসখানেক ধরেই রাজামৌলির বিগবাজেট ছবি ‘বারাণসী’র শুটিংয়ের জন্য ভারতে যাতায়াত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরমাঝেই শোনা যায়, দুই বহু প্রতীক্ষিত বলিউড সিনেমা দিয়ে হিন্দি সিনেদুনিয়ার প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি।
সর্বশেষ খবর
-
‘ঘরের ছেলে’ রাহুলের স্মরণে ইস্টবেঙ্গল মাঠে বিশেষ ম্যাচ, খেলবেন অ্যালভিটো-মেহতাবরা
-
কলার খোসা ফেলে দেন? বানিয়ে ফেলুন চটপটা চাটনি, সবাই চেটেপুটে খাবে!
-
বদলে গেল ক্রীড়ামন্ত্রী, নিশীথের জায়গায় নতুন দায়িত্ব পেলেন কে?
-
বাংলার নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, নিশীথের দপ্তর বদল! একনজরে শুভেন্দুর পূর্ণ মন্ত্রিসভা
-
জেলে ধর্ষণ করত ইজরায়েলের সেনা ও মহিলা কারারক্ষীরা! অকথ্য নির্যাতনের তথ্য ফাঁস প্যালেস্তিনীয় বন্দির