Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Hera Pheri 3

বড় দুঃসংবাদ! ‘হেরা ফেরি ৩’ থেকে সরলেন প্রিয়দর্শন, বিশ বাঁও জলে সিনেমার ভবিষ্যৎ

দর্শক, অনুরাগীদের জন্য বড়সড় দুঃসংবাদ! পঁচিশ সালে 'হেরা ফেরি ৩'-এর আনুষ্ঠানিক ঘোষণা করেও ছবি থেকে সরে দাঁড়ালেন পরিচালক প্রিয়দর্শন। সিনেমার ভবিষ্যৎ নিয়ে কী জানালেন 'কমেডি কিং' প্রিয়দর্শন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২০:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২০:২৮

options
link
বড় দুঃসংবাদ! ‘হেরা ফেরি ৩’ থেকে সরলেন প্রিয়দর্শন, বিশ বাঁও জলে সিনেমার ভবিষ্যৎ zoom
'হেরা ফেরি ৩' থেকে সরলেন প্রিয়দর্শন

‘হেরা ফেরি ৩’ ঘিরে ফের বিতর্কের মেঘ যেন কিছুতেই কাটতে চাইছে না! গতবছর থেকেই একের পর এক আইনি জটিলতায় পড়তে হয়েছে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সুনীল শেট্টির জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটিকে। জানা গিয়েছিল, ফিরোজ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে প্রযোজনা সংস্থা দক্ষিণী প্রযোজনা সংস্থা ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড।’ এবার দর্শক, অনুরাগীদের জন্য বড়সড় দুঃসংবাদ! পঁচিশ সালে ‘হেরা ফেরি ৩’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেও ছবি থেকে সরে দাঁড়ালেন পরিচালক প্রিয়দর্শন।

এযাবৎকাল বলিউডে কৌতুক সিনেমা আর প্রিয়দর্শন যেন একে-অপরের সমার্থক ছিল। সম্প্রতি ‘ভূত বাংলা’তেও সেই স্বাক্ষর রেখেছেন তিনি। তখন থেকেই প্রিয়দর্শনের ফ্রেমে আরও একবার রাজু, শ্যাম ও বাবুভাইয়ার বন্ধুত্বের মজার কর্মকাণ্ড দেখার আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ঘোষণাই সার!

Priyadarshan confirmed he opted out from Hera Pheri 3
‘হেরা ফেরি ৩’ থেকে সরলেন প্রিয়দর্শন

এযাবৎকাল বলিউডে কৌতুক সিনেমা আর প্রিয়দর্শন যেন একে-অপরের সমার্থক ছিল। সম্প্রতি ‘ভূত বাংলা’তেও সেই স্বাক্ষর রেখেছেন তিনি। তখন থেকেই প্রিয়দর্শনের ফ্রেমে আরও একবার রাজু, শ্যাম ও বাবুভাইয়ার বন্ধুত্বের মজার কর্মকাণ্ড দেখার আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ঘোষণাই সার! এবার খবর, আইনি জটিলতার জেরে সেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়দর্শন। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা আগেই ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ ‘কমেডি কিং’ প্রিয়দর্শন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, “ফিরোজ যা বলেছেন, তা সর্বৈব সত্য। বর্তমানে আমি আর ‘হেরাফেরি ৩’-এর সঙ্গে যুক্ত নই।” কেন এহেন পদক্ষেপ করলেন? খবর, লাগাতার আইনি জটিলতার জেরেই তিতিবিরক্ত প্রিয়দর্শন। শুধু তাই নয় ‘হেরাফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। পরিচালক বলেন, “আমি যতটা জানি, নানাবিধ আইনি জটিলতা এবং ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ‘হেরাফেরি ৩’ কোনওদিনই প্রেক্ষাগৃহের আলো দেখবে না! তাই আমি এই সিনেমার সঙ্গে যুক্ত কি না, তা এখন অপ্রাসঙ্গিক।” অতঃপর এই সিনেমার রিলিজ নিয়েও যে টানাপোড়েন চলছে, তা স্পষ্ট করে দিলেন প্রিয়দর্শন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
বিশ বাঁও জলে ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ

প্রসঙ্গত, ২০০০ সালে বড়পর্দায় মুক্তি পায় প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ ছবিটি। অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল অভিনীত কমেডি ঘরানার এই সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। সেই সাফল্যের উপর ভরসা করেই এরপর ২০০৬ সালে তৈরি হয় ‘হেরা ফেরি ২’। পরিচালনার দায়িত্বে ছিলেন নীরজ ভোরা। সেই ছবিও বক্স অফিসে ভালো ফল করে। এরপরই পঁচিশ সালের এপ্রিল মাসে ‘হেরাফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে আসার ঘোষণা করেন প্রিয়দর্শন। তাই ‘হেরা ফেরি ৩’ নিয়ে দর্শকমহলও বেশ আশাবাদী ছিল। তবে এবার পরিচালক যা বললেন, তাতে অনুরাগীদের আশায় জল!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.