আদরে-সোহাগে দাম্পত্যের আড়াই বছর পার করেছেন গায়ক অনুপম রায় ও সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পাল (Prashmita Paul )। দুই থেকে তিন হয়েছেন সেলেব দম্পতি। একেবারে চুপিসারে মা হয়েছেন গায়িকা। অন্তসত্ত্বার আঁচ পাওয়া দূর অস্ত, এমনকী চর্চার আঙিনায় আনার সুযোগ পর্যন্ত দেননি। মা-বাবা হিসেবে নতুন জার্নি শুরুর পর সুখবরটুকু সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। হাল ফ্যাশনের বেবি বাম্পের ফটোশুটের ছবিও নেই প্রশ্মিতার সোশাল মিডিয়ায়! তবে মা হওয়ার সপ্তাহ পেরনোর আগেই গর্ভাবস্থার ছবি পোস্ট করলেন নতুন মা প্রশ্মিতা পাল। সেই সঙ্গে সন্তান কোলে প্রথম ছবি সমাজমাধ্যমে শেয়ার করলেন অনুপমঘরনি।
মা হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী মুহূর্ত ভাগ করে প্রশ্মিতার অনুভূতি, ‘প্রত্যেকটি মুহূর্তের জন্য আমি জীবনের কাছে ঋণী। আমার সোনা।’ নতুন মায়ের পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা ও শুভেচ্ছার বন্যা। ১৭ আগস্ট, সোমবার দুপুরে প্রথমবার পিতৃত্বের স্বাদ পাওয়ার সুখবর দিয়েছেন অনুপম রায়। মাসখানেক ধরেই গায়কের বাবা হওয়া নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস। অনুপম-প্রশ্মিতা নিজেরা যদিও এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে সদ্যোজাতকে কোলে নিয়ে প্রশ্মিতা ছবি শেয়ার করতেই উচ্ছ্বসিত ভক্তরা।
আরও পড়ুন:
View this post on Instagram
সোম দুপুরে প্রশ্মিতার কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। সেদিনই দুই থেকে তিন হওয়ার খবর ভাগ করে অনুপম রায় জানান, ‘পুত্র সন্তানের আগমনে আমরা ভীষণ আনন্দিত।’ স্টুডিওপাড়ায় যেন খুশির মরশুম। একের পর এক সুখবর। ২৬ জুলাই দ্বিতীয়বার মা হয়েছেন কঞ্চনপত্নী শ্রীময়ী চট্টোরাজ। তৃতীয় বিবাহবার্ষিকীতে বেবি বাম্পের ছবি পোস্ট করে যৌথভাবে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন সোহিনী-শোভন। আগামী অক্টোবরেই তাঁদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। তার আগে শ্বশুরবাড়িতে সাধ খেয়েছেন হবু মা।

অনুপম রায়ের তৃতীয়বার ঘর বাঁধা নিয়ে সোশাল মিডিয়াতেও কম চর্চা হয়নি। দম্পতি যে গুছিয়ে সংসার করছেন, সেকথা সংবাদমাধ্যমের সামনে নিজেরাই জানিয়েছিলেন। অনুপম-প্রস্মিতা দুজনেই গানের জগতের মানুষ। আর সেই সূত্রেই পরিচয়। এবার মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু গায়কদম্পতির। জীবনের এই নতুন অধ্যায় নিয়ে অনুরাগীরা যে জানতে আগ্রহী তা বললে অত্যুক্তি হবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া