‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর পর এবার কাঠগড়ায় ‘দ্য অশ্লীল শো’। অভিযোগ সেই এক, স্ট্যান্ড-আপ কমেডির নামে যৌনগন্ধী মন্তব্য! প্রণীতের (Pranit More) শোয়ে হিমাংশু জাংরা নামে জনৈক তরুণ মহিলাদের ডেটিং সংস্কৃতি এবং আর্থিক স্বনির্ভরতাকে কটাক্ষ করতে গিয়ে অত্যন্ত নিম্নমানের রূপক ব্যবহার করেন। তাঁর দাবি, অনেক মহিলাই নাকি ‘৩৭০ টাকার এক প্লেট বিরিয়ানি’র বিনিময়ে পুরুষদের সাথে রাত কাটান! নারীদের নিয়ে এহেন অপমানজনক মন্তব্যে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে ‘দ্য অশ্লীল শো’-এর সঞ্চালক প্রণীতের বিরুদ্ধে। এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুললেন দেবেন্দ্র ফড়ণবিস (Devendra Fadnavis)।
বর্তমানে স্ট্যান্ড-আপ কমেডির নামে যে ‘রুচিহীন সংস্কৃতি’র রমরমা, তারই কড়া সমালোচনা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মত, রসিকতার নামে শালীনতার মাত্রা ছাড়ানো উচিত নয়।
আরও পড়ুন:
বর্তমানে স্ট্যান্ড-আপ কমেডির নামে যে ‘রুচিহীন সংস্কৃতি’র রমরমা, তারই কড়া সমালোচনা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মত, রসিকতার নামে শালীনতার মাত্রা ছাড়ানো উচিত নয়। শুক্রবার সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথোপকথনের সময়ে প্রণীত মোরের শোয়ে যৌনগন্ধী মন্তব্য বিতর্কে মুখ খোলেন তিনি। সেখানেই দেবেন্দ্র ফড়ণবিস বলেন, “সকলে স্ট্যান্ড-আপ কমেডি উপভোগ করেন এবং আমিও দেখি। তবে বিনোদনের নামে সামাজিক সীমারেখার বাইরে যাওয়া কিংবা শালীনতার মাত্রা লঙ্ঘন করা একেবারেই ঠিক নয়। এটা মানুষের প্রতি অবিচার করার মতো। তাই আমার মনে হয়, অন্তত শালীনতার ন্যূনতম মানদণ্ড বজায় রেখেই স্ট্যান্ড-আপ কমেডি পরিবেশন করা উচিত।”

প্রণীতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে শুধু প্রণীত নন, এফআইআরে নথিভুক্ত করা হয়েছে হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ার-সহ আরও কয়েকজনের নাম।
বিতর্কের সূত্রপাত প্রণীত মোরের ‘দ্য অশ্লীল শো’য়ে একাধিক প্রতিযোগীর বিতর্কিত কুরুচিকর মন্তব্য নিয়ে। হিমাংশু নামের এক তরুণ মহিলাদের ডেটিং সংস্কৃতি নিয়ে চরম কটাক্ষ করে বলেন, এক মহিলা তাঁর সঙ্গে ডেটে গেলে তিনি তাঁকে ৩৭০ টাকায় এক প্লেট বিরিয়ানি খাওয়ান। পরে ওই তরুণী যখন তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন, তখন তিনি জবাবে বলেন, যেহেতু খাবারের জন্য তিনি ইতিমধ্যেই ৩৭০ টাকা খরচ করে ফেলেছেন, তাই এখন সেই টাকা ‘উসুল’ করতে চান তিনি। অর্থাৎ ওই মহিলার যৌন সঙ্গ দাবি করে বিরিয়ানির টাকা পুষিয়ে নিতে চেয়েছিলেন তিনি। পরে একটি অন্ধকার পার্কে নিয়ে গিয়ে তরুণীকে চুম্বন ও যৌন স্পর্শ করেন। শুধু তাই নয়, এমন আবহেই আবার সংশ্লিষ্ট শোয়ের এক ভিডিও নিয়ে নেটভুবনে কার্যত মারকাটারি পরিস্থিতি! যেখানে মৃত পুরুষের গোপনাঙ্গের আকার নিয়ে জনৈক তরুণী চিকিৎসকে মশকরা করতে শোনা গিয়েছে। এহেন জোড়া বিতর্কে প্রণীতের কমেডি শো নিয়ে কার্যত তোলপাড় সমাজমাধ্যম। যার জেরে আইনি জটিলতাতেও পড়তে হয়েছে তাঁদের।
প্রণীতের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে শুধু প্রণীত নন, এফআইআরে নথিভুক্ত করা হয়েছে হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ার-সহ আরও কয়েকজনের নাম। সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, নোডাল সাইবার পুলিশ স্টেশনে মহারাষ্ট্র সাইবার ক্রাইমের পক্ষ থেকে প্রণীত মোরে সহ হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ার ও কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩-এর ধারা ৭৫ (১) (iv), ৭৫ (৩), ২৯৪ ও ৩৫৩ (২), তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৭ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এবার সংশ্লিষ্ট ইস্যুতেই ফুঁসে উঠলেন দেবেন্দ্র ফড়ণবিস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুর্নীতি লুকনোর চেষ্টা? বাড়িতে সরকারি নথি পুড়িয়ে গ্রেপ্তার পুরপ্রধান
-
তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সায়নীকে নিয়ে ধুন্ধুমার, দেখেও চুপ অভিষেক ‘ঘনিষ্ঠ’
-
‘স্বপ্ন দেখবেন না’, ‘অতি আত্মবিশ্বাসী’ তৃণমূল নেতাদের ভোটের আগেই সতর্ক করেন রাহুল!
-
গরিবের রেশন কার্ড বন্ধক রেখে চাল-গম লুট মহাজনদের! কোটশিলায় কেলেঙ্কারি
-
এমবাপের ‘বিপ্লব’ ঘিরে তীব্র আলোড়ন ফরাসি শিবিরে, সমালোচনায় প্লাতিনি-সহ প্রাক্তনরা